News Flash

  • Home
  • Uncategorized
  • অবন্তীপোরায় এনকাউন্টারে খতম দু’জন হিজবুল সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

অবন্তীপোরায় এনকাউন্টারে খতম দু’জন হিজবুল সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ১৮ মে (হি.স): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী। সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের জানা গিয়েছে, নিহত সন্ত্রাসবাদীর নাম হল-শওকত আহমেদ দার। শওকত হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। অপর জঙ্গির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার পাঞ্জগাম গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী।

বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোররাত ২.১০ মিনিট নাগাদ সন্দেহজনক ওই স্থানে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৩০ ব্যাটেলিয়ন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শুধুমাত্র পুলওয়ামা নয়, শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলাতেও নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াই চলাকালীন সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে সন্ত্রাসবাদীরা। অনন্তনাগ জেলার দেহরূনা এলাকায় লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা, গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই সন্দেহজনক ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ১৯ রাষ্ট্রীয় রাইফেলস, এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। গুলির লড়াই চলাকালীন সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top