News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরের পানিচৌকি বাজারে চোরের উৎপাত থানার দ্বারস্থ ব্যবসায়ীরা
Image

কৈলাসহরের পানিচৌকি বাজারে চোরের উৎপাত থানার দ্বারস্থ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ঊনকোটি জেলা সদর কৈলাসহরের পানিচৌকি বাজারে চোরের উৎপাতে অতীষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা৷ বাধ্য হয়ে শুক্রবার কৈলাসহর মাচের্নস্যাসোসিয়েশ এক প্রতিনিধি দল কৈলাসহর থানায় গিয়ে ওসি দেবাশিস সাহার হাতে এফআইআর-এর পাশাপাশি একটি স্মারকপত্র তুলে দিয়েছেন৷ এই খবর দিয়ে প্রতিনিধি দলের জনৈক সদস্য জানান, ওসির কাছে পানিচৌকি বাজারে নৈশকালীন পুলিশি টহল বাড়ানো এবং বাজারে স্থায়ী পুলিশ পিকেট বসানোর দাবি জানিয়েছেন তাঁরা৷


তিনি জানান, গহত কয়েকদিন আগে রাতে ফরেস্ট অফিস রোডে জনৈক নিখিল দেবের দোকানে চুরি হয়৷ তিন লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে যায় চোরের দল৷ প্রতিনিধি দলের সদস্যটি জানান, গত এক বছরে বাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে৷ কিন্তু একজন চোরও ধরা পড়েনি৷ ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রতিবাদী হন৷ তাই বাধ্য হয়ে আজ কৈলাসহর মাচের্নস্যাসোসিয়েশ এক প্রতিনিধি দল থানার ওসি দেবাশিস সাহার সঙ্গে দেখা করে প্রতিকার চেয়েছে৷ওসি নাকি তাঁদের আশ্বাস দিয়েছেন, পানিচৌকি বাজারের নৈশকালীন প্রহরার ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ী পুলিশ পিকেট বসানোর ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top