News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুর বাড়িতে নববধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
Image

শ্বশুর বাড়িতে নববধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ মে৷৷ আবারো অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু নববধুর৷ এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর জেলার কদমতলা থানাধীন ইছাই লালছড়া এলাকায়৷ ঘটনার বিবরণে প্রকাশ, ছ মাস পূর্বে কদমতলা থানা দিন ইছাই লালছড়ার বাসিন্দা যুবেল হোসেন ইসলামিক শাস্ত্রমতে কদমতলা থানাধীনের কালা গাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের সাদিকা সুবানির সাথে বিয়ে হয়৷


বিয়ের কিছু দিন ঠিকঠাক চললেও তারপর থেকে শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে কলহ ও মানসিক নির্যাতন এমনটাই সাদীরার বাবার বাড়ির আত্মীয় পরিজনদের অভিযোগ৷ অবশেষে গতকাল সন্ধ্যাবেলা সাদিকা সুবানির স্বামীর ঘর থেকে তার বাবার বাড়িতে খবর যায় যে, উনাদের মেয়ে গায়ে আগুন দিয়েছে৷ তড়িঘড়ি সাদিকার বাবার বাড়ি আত্মীয় পরিজনরা স্বামীর বাড়িতে এসে স্বামীর বাড়ির লোকজন সহ প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকার অবস্থা আশঙ্কাজনক দেখে বহি রাজ্যে রেফার করেন৷ তারপর সাদিকার স্বামীর বাড়ির ও বাবার বাড়ির লোকজন মিলে অসমের মাকুন্দা হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসক সাদিকার অবস্থা দেখে তার আত্মীয় পরিজনদের বলেন তার শরীর অগ্ণিদগ্দ হয়ে প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে৷ তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর রেফার করেন চিকিৎসক৷


আত্মীয় পরিজনরা অগ্ণিদগ্দ সাদীররাকে নিয়ে শিলচরের উদ্দেশে রওনা দিলে মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নববধূ সাদিকা৷ তারপর সাদিকার মৃতদেহটি তার বাপের বাড়ির লোকজন কদমতলা হাসপাতালে নিয়ে আসে৷ অপরদিকে সাদিকার বাবার বাড়ির লোকজন কদমতলা থানায় সাদিকার স্বামী যুবেল হোসেন ও শাশুড়ির নামে একটি মামলা দায়ের করেন৷ কদমতলা থানার পুলিশ সাদিকার বাবার বাড়ির তরফ থেকে অভিযোগ পেয়ে সাদিকার অগ্ণিদগ্দ মৃতদেহটি কদমতলা হাসপাতালে ময়না তদন্তেতের জন্য নিয়ে আসে৷


ময়না তদন্তের পর সাদিকার মৃতদেহটি তার বাবার বাড়ির আত্মীয় পরিজনদের হাতে তুলে দেয় কদমতলা থানার পুলিশ৷ পাশাপাশি কদমতলা থানার পুলিশ মামলািিট হাতে নিয়ে তদন্তে নেমে পড়েছে৷ এদিকে এস ডি পি ও রাজিব সূত্রধর জানিয়েছেন, অভিযোগের উপর ভিত্তি করে উনারা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখছেন৷ অপরদিকে সাদিকার বাবার বাড়ির আত্মীয়-পরিজনদের অভিযোগ স্বামী যুবেল হোসেনের পরিবার ও শাশুড়ি মিলে গায়ে কেরোসিন ঢেলে তাদের মেয়ে সাদিকাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে৷জানা গেছে সাদিকার স্বামী যুবেল হোসেন কর্মসূত্রে বহি রাজ্য থাকেন গত দু-তিন দিন পূর্বে পুনরায় কর্মসূত্রে বহি রাজ্যে চলে গিয়েছেন৷ এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে এটা হত্যা না আত্মহত্যা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top