News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ট্রাকে ধাক্কা বেপরোয়া গাড়ির, অকালেই মৃত্যু ৭ জনের
Image

উত্তর প্রদেশে ট্রাকে ধাক্কা বেপরোয়া গাড়ির, অকালেই মৃত্যু ৭ জনের

দেউরিয়া (উত্তর প্রদেশ), ১৭ মে (হি.স.): উত্তর প্রদেশের দেউরিয়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল বেপরোয়া একটি গাড়ি| বৃহস্পতিবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন| বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দেউরিয়া জেলার খুখুণ্ডু থানার অন্তর্গত বাইরোনা গ্রামের কাছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল-বিহারের সিওয়ান জেলার বাসিন্দা আছে লাল (৫২), গোরক্ষপুরের বাসিন্দা সন্তোষ সিং (৩২), রাকেশ যাদব (২২), শশাঙ্ক মণি (৩০), চন্দ্রেশ সিং (৫০), অনিল শ্রীবাস্তব (৫০) এবং দেউরিয়ার বাসিন্দা ওম প্রকাশ যাদব (৪৫)|

খুখুণ্ডু থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) শ্যামল যাদব জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাইরোনা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে বেপরোয়া একটি গাড়ি| জোরালো সংঘর্ষের জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের| পরে আরও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে| পুলিশ অফিসার আরও জানিয়েছেন, অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁরা| গভীর রাতে সোনুঘাট-বারহাজ রোড ধরে তাঁরা ফিরছিলেন| রাতের অন্ধকারে বাইরোনা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা গাড়িটি| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top