News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত মন্তব্য প্রজ্ঞার : রিপোর্ট জমা পড়ল মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনে
Image

বিতর্কিত মন্তব্য প্রজ্ঞার : রিপোর্ট জমা পড়ল মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনে

ভোপাল, ১৭ মে (হি.স.): প্রজ্ঞা সিং ঠাকুর মানেই বিতর্ক! তাঁর নামের সঙ্গে বিতর্ক প্রায় সমার্থক হয়ে উঠেছে| জাতীয় জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে আখ্যা দিয়েছেন ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর| পরে অবশ্য ক্ষমাও চাইছেন| কিন্তু, বিতর্ক পিছু ছাড়ছে না| সম্প্রতি নাথুরাম গডসের প্রসঙ্গ তুলে দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান বলেছিলেন, ‘ভারতের প্রথম উগ্রপন্থী একজন হিন্দুই ছিলেন| তিনি মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে|’ কমল হাসানের সমালোচনার জবাব দিতে গিয়ে প্রজ্ঞা সিং ঠাকুর বলেছেন, ‘নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং দেশপ্রেমিকই থাকবেন|’ পরে অবশ্য ক্ষমা চেয়ে প্রজ্ঞা বলেছিলেন, ‘কারও ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায় ছিল না আমার| যদি কাউকে আঘাত করে থাকি, তবে আমি ক্ষমাপ্রার্থী|’

কিন্তু, বিতর্ক পিছু ছাড়ছে না| প্রজ্ঞা সিং ঠাকুরের বিতর্কিত এই মন্তব্যের জন্য বৃহস্পতিবারই মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন| শুক্রবার সকালেই মধ্যপ্রদেশের আগর মালবা জেলার জেলা নির্বাচনী অফিসার বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে মধ্যপ্রদেশ নির্বাচন কমিশনে| এবার নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেই অপেক্ষায় দেশের রাজনৈতিক মহল| প্রসঙ্গত, জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারীকে ‘দেশভক্ত’ আখ্যা দেওয়ায়, প্রজ্ঞার মন্তব্যের জন্য দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই সমালোচনায় সরব হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top