News Flash

  • Home
  • Uncategorized
  • ভূতে কাটলো গাছ! কুঞ্জবনে আতঙ্ক
Image

ভূতে কাটলো গাছ! কুঞ্জবনে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে ৷৷ ভূতে কাটলো গাছ! এমনটাই মনে করা হচ্ছে৷ কারণ, কোনও অনুমতি ছাড়াই কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টার কমপ্লেক্স এলাকার প্রচুর গাছ কেঁটে ফেলা হয়েছে৷ বুধবার মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে৷ স্থানীয়দের বক্তব্য, দুষৃকতিকারীরা এই গাছগুলি কেঁটেছে৷ খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছালে স্থানীয়দের সাথে তীব্র বাক্ বিতন্ডা হয়েছে৷

কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় বেশ কয়েক বছর আগে জবরদখল করে উপজাতি সম্প্রদায়ের কয়েকটি পরিবার বসবাস শুরু করেছিলেন৷ তাদের সাথেই আজ বন দপ্তরের কর্মীদের সাথে বাক্বিতন্ডা হয়েছে৷ জানা গেছে,ওই এলাকার ত্রিপুুরা মানবাধিকার কমিশনের অফিসের উল্টো দিকে বেশ কয়েকটি ইউকেলিপটাস, সেগুন এবং নীম গাছ কেঁটে ফেলা হয়েছে৷ রাতের অন্ধকারে কারা এই গাছগুলি কেটেছে তা কেউ বলতে পারছেন না৷ চিন্তার বিষয় হল, মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, পুুলিশ সুপার সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারীকদের কোয়ার্টার রয়েছে এই এলাকায়৷ স্বাভাবিক ভাবেই উচ্চ নিরাপত্তা জোন হিসেবেই এই এলাকাটিকে গণ্য করা হয়৷ কিন্তু, এই এলাকা বেশ কয়েকটি গাছ সকলের চোখ এড়িয়ে কেটে ফেলার ঘটনায় নিসন্দেহে চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে৷

বন কর্মীদের জিজ্ঞাসা করলে স্থানীয় জনগনের দাবি, বহিরাগত দুষৃকতিকারীরা এই গাছগুলি কেটেছে৷ কিন্তু, এই ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ বনকর্মীরা গাছগুলি নিজেদের হেপাজতে নিয়েছেন৷ পাশাপাশি এই গাছ কাটার সাথে জড়িতদের খঁুজে বের করার প্রকৃতি শুরু হয়েছে বলে দাবি পুলিশের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top