News Flash

  • Home
  • Uncategorized
  • বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টেই পুনর্ভোট, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে প্রদেশ কংগ্রেস
Image

বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টেই পুনর্ভোট, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টেই ত্রিপুরায় পশ্চিম আসনে ১৬৮ বুথে পুনর্ভোট হয়েছে, কংগ্রেস প্রতিনিধিদের জানাল নির্বাচন কমিশন৷ সাথে স্পষ্ট হয়ে গেল, ৪৩৩টি বুথে ত্রুটির পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের রিপোর্ট গুরুত্বই পায়নি নির্বাচন কমিশনে৷ তাই, প্রদেশ কংগ্রেস সভাপতি বিশেষ পর্যবেক্ষকের রিপোর্ট নির্বাচন কমিশনের চাছে চেয়েছেন৷ কারণ, ওই রিপোর্ট তিনি সুপ্রিম কোর্টে পেশ করে সমস্ত আসনে পুনর্ভোটের দাবির পক্ষে সওয়াল করবেন তিনি৷

প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জানিয়েছেন, নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে আজ আহমেদ প্যাটেল, জয়রাম রমেশ, অভিষেক মনু সিংভি এবং রাজীব শুক্লাকে নিয়ে কমিশনের কাছে বক্তব্য রাখতে গিয়েছিলাম৷ তিনি বলেন, কমিশন আমাদের জানিয়েছে ৪৩৩টি বুথে পুনর্ভোটের রিপোর্ট বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসী খারিজ করে দিয়েছিলেন৷ তিনি ১৬৮টি বুথে পুনর্ভোটের সুপারিশ করেছেন৷

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, নির্বাচন কমিশনের কাছে বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসির ওই রিপোর্ট চেয়েছি৷ ওই রিপোর্ট সুপ্রিম কোর্টে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চ্যালেঞ্জ জানানো হবে৷ পিসিসি সভাপতির কথায়, বিশেষ পর্যবেক্ষক নিয়ম মানেননি, সুপ্রিম কোর্টে তাও জানানো হবে৷ তিনি বলেন, বিশেষ পর্যবেক্ষকের রিপোর্ট সঠিক নয়, আগামীকাল সুপ্রিম কোর্টে তার নির্দিষ্ট প্রমাণ দেওয়া হবে৷

তাঁর বক্তব্য, ত্রিপুরা পশ্চিম আসনে পুনর্ভোট চেয়ে আইনী পথেই হাঁটবে প্রদেশ কংগ্রেস৷ তাতে, ৮ মাস সময় লাগলেও প্রদেশ কংগ্রেস অপেক্ষা করবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top