News Flash

  • Home
  • Uncategorized
  • পরিকল্পনামাফিক নিশানা করা হয়েছে মমতাকে, মোদী-অমিতের বিরুদ্ধে তোপ দাগলেন মায়াবতী
Image

পরিকল্পনামাফিক নিশানা করা হয়েছে মমতাকে, মোদী-অমিতের বিরুদ্ধে তোপ দাগলেন মায়াবতী

লখনউ, ১৬ মে (হি.স.): আগামী ১৯ মে উনিশের লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণ| কিন্তু, অন্তিম দফার ভোটের ৭২ ঘন্টা আগে নজিরবিহীন পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন| শুক্রবার বিকেল পাঁচটায় প্রচার শেষ হওয়ার কথা থাকলেও, পশ্চিমবঙ্গে শেষ পর্বের নির্বাচনী প্রচার একদিন কম করে দিয়েছে নির্বাচনী কমিশন| বৃহস্পতিবার রাত দশটাতেই শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গে শেষ দফার ভোটের সমস্ত প্রচার| নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব’ ও ‘অনৈতিক’ বলে বর্ণনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এবার এই ইসু্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী| একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে কটাক্ষ করে মায়াবতী বলেছেন, ‘এটা খুবই পরিষ্কার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির অন্যান্য নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন| পরিকল্পনামাফিক তাঁকে নিশানা করা হয়েছে| এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ধরনের প্রবণতা কখনই মানানসই নয়|’

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়াবাতী আরও বলেছেন, ‘রাত দশটার পর থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন| অথচ এদিনই পশ্চিমবঙ্গে দু’টি নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর|’ মায়াবতীর প্রশ্ন, ‘যদি, নিষেধাজ্ঞা জারি করতেই হয় তবে বৃহস্পতিবার সকাল থেকে কেন নিষেধাজ্ঞা জারি করা হল না? খুবই অবিচার করা হয়েছে এবং অত্যন্ত চাপের অধীনে কাজ করছে নির্বাচন কমিশন|’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়| প্রচারের সময় কমিয়ে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের পদ থেকে অত্রি ভট্টাচার‌্যকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন| এডিজি সিআইডি রাজীব কুমারকেও সরিয়ে দেওয়া হয়েছে| আপাতত স্বরাষ্ট্রসচিবের কাজ দেখতে বলা হয়েছে মলয় ঘটককে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top