News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে নিখোঁজ ব্যক্তি মিললো জহরনগরে
Image

অসমে নিখোঁজ ব্যক্তি মিললো জহরনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে ৷৷ অসমে কলকলিঘাট স্টেশনে নিখোঁজ চন্দন ভৌমিকের হদিশ মিলেছে৷ তাকে ধলাই জেলার জহরনগর থেকে উদ্ধার করা হয়েছে৷চন্দনের স্ত্রী দগনীতা কলই জানিয়েছেন, গতকাল তাদের এক আত্মীয় তেলিয়ামুড়া আসার পথে জহরনগরে রাস্তার পাশে একটি দোকানে তার স্বামীকে দেখতে পান৷

বিষয়টি জানার সাথে সাথেই তেলিয়ামুড়া থানায় জানানো হয়৷ আজ সকালে তেলিয়ামুড়া থানার পুলিশকে সাথে নিয়ে জহরনগর থেকে তাকে উদ্ধার করা হয়েছে৷ কিভাবে অসমের কলকলিঘাট স্টেশন থেকে চন্দন ভৌমিক জহরনগরে এলেন তা তিনি বলতে পারছেন না৷


প্রসঙ্গত, গত ৬ মে অসমের কলকলিঘাট স্টেশনে নিখোঁজ হয়েছিলেন তেলিয়ামুড়ার কলইপাড়ার বাসিন্দা চন্দন ভৌমিক৷ শিলচর থেকে চিকিৎসা সেড়ে বাড়ি ফেরার পথে কলকলিঘাট স্টেশনে তিনি নিখোঁজ হন৷ বারইগ্রাম জংশনে জিআরপি থানায় এবং তেলিয়ামুড়া থানায় তার স্ত্রী নিখোঁজ ডায়েরি করেছিলেন৷ ৯ দিন বাদে তিনি উদ্ধার হয়েছেন৷ তাকে খঁুজে পাওয়ায় তার পরিবারে স্বস্তি ফিরেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top