News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টের নির্দেশে কাল নির্বাচন কমিশনে ভোট কারচুপির তথ্য তুলে ধরবে ত্রিপুরা প্রদেশ কং
Image

সুপ্রিম কোর্টের নির্দেশে কাল নির্বাচন কমিশনে ভোট কারচুপির তথ্য তুলে ধরবে ত্রিপুরা প্রদেশ কং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল পুনরায় নির্বাচন কমিশনে ত্রিপুরায় ১১ এপ্রিল পশ্চিম আসনে নির্বাচনে ভোট কারচুপির তথ্য তুলে ধরবে প্রদেশ কংগ্রেস৷ আগামীকাল সাড়ে চারটায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ নির্বাচন কমিশনে যাবেন৷ত্রিপুরা পশ্চিম আসনে সমস্ত বুথে পুনভর্োটের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷ গতকাল সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে পার্টি৷

আজ এই পিটিশনের শুনানি হয়েছে৷ প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি পীযূষকান্তি বিশ্বাস আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আজ অবকাশকালীন বেঞ্চে এই পিটিশনের শুনানি হয়েছে৷ শীর্ষ আদালত নির্বাচন কমিশনে পুনরায় বক্তব্য পেশ করার জন্য প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দিয়েছে৷পীযূষকান্তি বিশ্বাস বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামীকাল বিকেল সাড়ে চারটায় প্রদেশ কংগ্রেসের তরফে গত ১১ এপ্রিল পশ্চিম আসনে নির্বাচনে ভোট কারচুপির তথ্য-সহ বক্তব্য পেশ করা হবে৷ তিনি জানান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ নির্বাচন কমিশনে যাবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top