News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে ব্রাউন সুগারসহ গ্রেফতার এক
Image

ধর্মনগরে ব্রাউন সুগারসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ নেশা বিরোধী অভিযানে ফের পুলিশ সাফল্য পেল৷ জানা গেছে, মঙ্গলবার রাতে নেশা বিরোধী অভিযান চালিয়ে পুলিশ ধর্মনগরের পদ্মপুরে জনৈক প্রভাত নাথের বাড়ি থেকে ৪.৯০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে৷ এর সঙ্গে বাড়ির মালিক প্রভাত নাথের ছেলে প্রসেনজিৎ নাথকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে৷ ধর্মনগর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ প্রভাত নাথের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালিয়েছে৷ ওই অভিযানে তার ঠাকুর ঘর থেকে এই ব্রাউন সুগারগুলি বাজেয়াপ্ত করা হয়ে৷

পুলিশ জানিয়েছে, অভিযানকালে ব্রাউন সুগার ব্যবহারকারী কিষাণ দেবনাথ নামের এক যুবককে আটক করা হয়েছিল৷ কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে ধৃতকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে কতটা ব্রাউন সুগার প্রভাত নাথের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি৷ পুলিশের কাছে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রভাত নাথের ছেলে প্রসেনজিৎ নাথ নিষিদ্ধ এই কারবারের সাথে জড়িত৷ জানা গেছে, পুলিশ বুধবার ধৃত প্রসেনজিৎ নাথকে ধর্মনগর আদালতে সোপার্দ করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top