News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বিশ্বকাপ না জিতলে তা হবে হতাশাজনক, দাবি আজাহারের

ভারত বিশ্বকাপ না জিতলে তা হবে হতাশাজনক, দাবি আজাহারের

হায়দরাবাদ, ১৪ মে (হি.স.) : বিশ্বকাপ জেতার ক্ষেত্রে সবার থেকে এগিয়ে ভারত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন।

বিশ্বকাপে ভারতের হয়ে চারবার অধিনায়কত্ব করা আজাহারউদ্দিন বলেন, বিশ্বকাপ জেতার ব্যাপারে ভারতের খুব ভাল সুযোগ রয়েছে। দলটাও বেশ ভাল। দলে ভাল বিশ্বমানের বোলার রয়েছে। পিচ সহায়ক না হলেও বোলাররা ম্যাচ জেতাতে সক্ষম। এত ভাল টিম নিয়েও ভারত যদি বিশ্বকাপ না জেতে তবে তা হবে চূড়ান্ত হতাশাজনক। আজাহারউদ্দিন আরও বলেন, ভারত ছাড়া আর যেসব দেশ বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ফেভারিট তার মধ্যে দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড এবং তিন নম্বরে অস্ট্রেলিয়া। ক্রিকেট হচ্ছে চরম অনিশ্চয়তার খেলা। কখন কি হয় তা বলা যায় না। ফলে যা খুশি হতে পারে। নির্দিষ্ট দিনে কোনও দল যদি ভাল খেলে তবে সেই দলই জিতবে।

আগামী ৫ জুন সাউথাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, ভুবনেশ্বর  কুমার, হার্দিক পাণ্ডিয়ার উপর বোলারদের দিকে নজর থাকবে গোটা ক্রিকেট বিশ্বের। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো ব্যাটসম্যান থাকলেও এই বোলাররাই যে খেলার মোড় ঘোরাবে সেই বিষয়ে আশাবাদী মহম্মদ আজাহারউদ্দিন। আগামী ৩০ মে ইংল্যান্ড শুরু হবে বিশ্বকাপ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top