News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীজীর নেতৃত্বে গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন পাবে এনডিএ, প্রত্যয়ী আর কে সিনহা
Image

মোদীজীর নেতৃত্বে গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন পাবে এনডিএ, প্রত্যয়ী আর কে সিনহা

সাসারাম (বিহার), ১৪ মে (হি.স.): পুনরায় প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী| এছাড়াও মোদীজীর নেতৃত্ব গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন পাবে এনডিএ| মঙ্গলবার এমনই দাবি করলেন বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর চেয়ারম্যান তথা বিজেপির রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা| নির্বাচনী জনসভা করতে মঙ্গলবারই সাসারাম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সাসারাম-এ প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ আর কে সিনহা বলেছেন, ‘পুনরায় প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই| মোদীজীর নেতৃত্বে গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন পাবে এনডিএ|’

আর কে সিনহা আরও বলেছেন, ‘উত্তর-পূর্ব এবং কাশ্মীর ছাড়া গোটা দেশেই, কেরল থেকে উত্তরাখণ্ড পর্যন্ত প্রচারের জন্য গিয়েছিলাম আমি| সমগ্র দেশে বিজেপির পক্ষেই ঢেউ বইছে| প্রধানমন্ত্রীর প্রতি দরিদ্রদের মানুষদেরও আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে| ২৩ মে সন্ধ্যায় ভোটের ফলাফল আসার পরই, মোদীজীর নেতৃত্ব গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন পাবে এনডিএ|’ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার প্রাক্কালে এদিন কুরাইচ-এ অবস্থিত মহাবীর মন্দির বিশেষ পূজার্চনা ও আরতি করেন হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থার চেয়ারম্যান আর কে সিনহা| পাশাপাশি ভগবান চিত্রগুপ্তেরও দর্শন করেছেন আর কে সিনহা| প্রসঙ্গত, সাসারাম-এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভার জন্য বিগত দু’দিন ধরে কর্মী শিবির করেছেন আর কে সিনহা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top