News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুর নিগমের অভিযোগকে আপত্তিকর বলে খন্ডন করল রাজ্য সরকার
Image

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুর নিগমের অভিযোগকে আপত্তিকর বলে খন্ডন করল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷  আগরতলা পুর নিগমের মেয়র-ইন- কাউন্সিলাররা সম্প্রতি মুখ্যমন্ত্রীর এক্তিয়ার নিয়ে প্রশ্ণ তুলেছিলেন, আজ তার জবাব দিয়েছে ত্রিপুরা সরকার৷ শুধু তা-ই নয়, নতুন সরকার গঠন হওয়ার পর পুর নিগমের মেয়র-সহ অন্যান্য সদস্যরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, সে-বিষয়েও প্রমাণ-সহ অভিযোগ খণ্ডন করেছে সরকার ৷ আজ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের পক্ষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ক্ষোভের সুরে বলেন, নিজেদের দুর্বলতা আড়াল করার জন্যই পুর নিগম নানা মিথ্যা তথ্য তুলে ধরেছে৷ মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছে ৷ ত্রিপুরা সরকার আগরতলা পুর নিগমের এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছে৷

এদিন শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে আগরতলা পুর নিগমের সদস্যরা দেখা করতে পারছেন না, তাঁদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ৷ তিনি এ-বিষয়ে তথ্য তুলে ধরে জানান, গতবছর ১০ আগস্ট ও ৮ অক্টোবর এবং এ-বছর ৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সঙ্গে পুর নিগমের মেয়র-সহ অন্যান্য সদস্যদের বৈঠক হয়েছে ৷ তাঁর দাবি, গতবছর ১০ আগস্ট মেয়রের বাসভবনে, ৮ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাসভবনে এবং এ-বছর ৮ ফেব্রুয়ারি সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৷ এছাড়া আরও তিনবার পরিকল্পনার বাইরে মুখ্যমন্ত্রীর সাথে তাঁরা বৈঠক করেচেন ৷ পাশাপাশি পুর এলাকার বিভিন্ন কাজকর্মের খোঁজখবর নেওয়ার জন্য আরও তিনবার পুর নিগমের মেয়র এবং অন্যান্য সদস্যদের সাথে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে৷

শিক্ষামন্ত্রীর দাবি, পুর নাগরিকরা পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না৷ তাতে পুর নিগমের প্রতি মানুষের অসন্তোষ তৈরি হয়েছে৷ তাই পুর নিগম মিথ্যার আশ্রয় নিয়েছে, বলেন শিক্ষামন্ত্রী৷

এদিন শিক্ষামন্ত্রী ত্রিপুরা সরকার পুর নিগমকে সাহায্য সহযোগিতা করছে না এই অভিযোগেরও খণ্ডন করেছেন৷ তাঁর দাবি, পূর্বতন সরকারের তুলনায় ত্রিপুরার বর্তমান সরকার পুর নিগমকে বেশি অর্থ প্রদান করেছে৷ তাঁর কথায়, চতুর্দশ অর্থ কমিশন ২০১৭-১৮ অর্থবর্ষে পুর নিগমকে দিয়েছে ১৮ কোটি ৫৫ লক্ষ টাকা৷ বর্তমান সরকারের আমলে তা বাড়িয়ে দেওয়া হয়েছে ২০ কোটি ৫৭ লক্ষ টাকা ৷ তিনি আরও জানান, চতুর্দশ অর্থ কমিশন সমস্ত পুর ও নগর সংস্থাগুলিকে ২০১৭-১৮ অর্থবর্ষে দিয়েছিল ৩৪ কোটি ২৫ লক্ষ টাকা ৷ সেই তুলনায় বর্তমান সরকার ২০১৮-১৯ অর্থবর্ষে দিয়েছে ৩৯ কোটি ৬৩ লক্ষ টাকা ৷

শিক্ষামন্ত্রী বলেন, রাস্তা সংস্কার হচ্ছে না বলে পুর নিগম যে অভিযোগ করেছে তা-ও সম্পূর্ণ মিথ্যা৷ তাঁর কথায়, পূর্ত দফতরের ডিভিশন ওয়ান সাড়ে চার কোটি টাকা, ডিভিশন থ্রি চার কোটি টাকা এবং ডিভিশন ফাইভ পাঁচ কোটি টাকা রাস্তা সংস্কারে খরচ করেছে৷

শিক্ষামন্ত্রীর দাবি, আগরতলা পুর নিগমে কোনও হস্তক্ষেপ করার ক্ষমতা ভারতের সংবিধান রাজ্য সরকারকে দেয়নি ৷ কারণ, পুর নিগম স্বাধীন সংস্থা ৷ নির্বাচিত জনপ্রতিনিধিরাই পুর এলাকার উন্নয়নে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন, এটাই রেওয়াজ ৷ তাতে, রাজ্য সরকার শুধু পরামর্শ দিতে পারে, কিন্তু কোনও ধরনের হস্তক্ষেপ সংবিধান মোতাবেক সম্ভব নয়৷ তাই, মুখ্যমন্ত্রী পুর নিগমের কাজকর্ম নিয়ে তাঁদের ডেকে এনে কোনও বৈঠক করেননি ৷ শিক্ষামন্ত্রী কটাক্ষ করে বলেন, পূর্বতন সরকারের আমলে সম্পূর্ণ বেআইনিভাবে তদানীন্তন নগরোন্নয়ন মন্ত্রী পুর নিগমের কাজকর্মে হস্তক্ষেপ করতেন ৷

শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্য সরকার নিয়মনীতি তৈরি করে দিতে পারে ৷ সেই নিয়ম প্রণয়নের দায়িত্ব পুর নিগমের ৷ এমন-কি, সেই নিয়ম মানতে পুর নিগম বাধ্য ৷ তাতে, পুর নিগমের গাফিলতি প্রমাণিত হলে রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার রয়েছে৷ ভারতের সংবিধান সেই ক্ষমতা রাজ্য সরকারকে দিয়েছে৷ তাঁর সাফ কথা, নাগরিক পরিষেবায় পুর নিগম গাফিলতি করলে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিতে পারবে৷ তবে, ত্রিপুরা সরকারের আপাতত এমন কোনও উদ্দেশ্য নেই, বলেন শিক্ষামন্ত্রী৷

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, ষড়যন্ত্র করে পুর নিগম রাজস্ব আদায়ে ঢিলেমি দিয়েছে৷ তাতে রাজস্ব আয় কমেছে৷ তিনি জানান, ২০১৫-১৬ অথবর্ষে পুর নিগমের রাজস্ব আদায় হয়েছিল ৩০ কোটি ৩৫ লক্ষ ৮৭ হাজার টাকা এবং ২০১৬-১৭ অর্থবর্ষে রাজস্ব আদায় হয়েছিল ২৮ কোটি ২৪ লক্ষ ৬১ হাজার টাকা৷ কিন্তু, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর ২০১৮-১৯ অর্থবর্ষে পুর নিগমের রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ৭৭ লক্ষ ২৬ হাজার টাকা৷ তাঁর দাবি, পুর নিগম এখন বামফ্রন্ট দ্বারা পরিচালিত হচ্ছে৷ তাই, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফলস্বরূপ রাজস্ব আদায় কম করছে পুর নিগম৷

শিক্ষামন্ত্রী আজ কড়া ভাষায় বলেন, নিজেদের দুর্বলতা আড়াল করার জন্য পুর নিগম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং আপত্তিজনক মন্তব্য করেছে৷ তাঁর কথায়, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর পুর এলাকায় নাগরিক পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে৷ তাতে পুর নাগরিকরা ভীষণ অসন্তুষ্ট৷ তাই তিনি পুর নিগমের উদ্দেশে বার্তা দেন, পুর এলাকায় নাগরিক পরিষেবায় গুরুত্ব দিন৷ পুর নিগমের দায়িত্ব সঠিকভাবে পালন করা হোক৷ নয়তো-বা, ত্রিপুরা সরকারকে পুর নিগমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবতে হবে৷ তিনি সতর্ক করে দিয়ে বলেন, আইন সেই ক্ষমতা রাজ্য সরকারকে দিয়েছে, পুর নিগম সঠিকভাবে কাজ না করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top