News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কে গড়ায় ত্রিপুরার অবদান রয়েছে : রীভা গাঙ্গুলি
Image

বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কে গড়ায় ত্রিপুরার অবদান রয়েছে : রীভা গাঙ্গুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে ত্রিপুরার অবদান রয়েছে, স্বীকার করলেন সে-দেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস৷  তাঁর কথায়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে ভারতের মধুর সম্পর্ক রয়েছে৷ তবে, এই মধুর সম্পর্কের জন্য ত্রিপুরারও যথেষ্ট অবদান রয়েছে৷ সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ-কথা বলেন তিনি৷ সাথে যোগ করেন, বাংলাদেশের উন্নতিতেও ত্রিপুরার অবদান রয়েছে৷

সোমবার ত্রিপুরা সফরে এসেছেন বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস৷ আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় এসেই তিনি সোজা চলে যান নিশ্চিন্তপুর৷ সেখানে তিনি ভারত-বাংলা রেল সংযোগের কাজের খোঁজখবর নিয়েছেন৷ সেখান থেকে ফিরে এসে তিনি সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীভা গাঙ্গুলি বলেন, ত্রিপুরায় প্রথম এসেছি৷ আজ মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেছি৷ তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে যে মধুর সম্পর্ক রয়েছে তার পেছনে ত্রিপুরার যথেষ্ট অবদান রয়েছে৷ শুধু তাই নয়, বাংলাদেশের উন্নতিতেও ত্রিপুরার অবদান অস্বীকার করা যায় না৷ তাঁর কথায়, ভারত, বাংলাদেশ ও ত্রিপুরার উন্নতি একে অপরের সাথে সম্পর্কযুক্ত৷

আজ তিনি এক প্রশ্ণের উত্তরে জানিয়েছেন, বাংলাদেশের সাথে রেল যোগাযোগের ব্যাপারটা কিছু সময় নিচ্ছে ঠিকই৷ কিন্তু, নির্দিষ্ট সময়েই দু-দেশের মধ্যে রেল সংযোগের কাজ সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ এদিন তিনি আরও জানিয়েছেন, ত্রিপুরায় আরও দুটি সীমান্ত হাট চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাতে, দু-দেশের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদানে উভয় দেশ উপকৃত হবে৷ এক প্রশ্ণের জবাবে তিনি জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে ত্রিপুরায় পণ্য আমদানির প্রক্রিয়া চলছে৷ খুব শীঘ্রই চট্টগ্রাম বন্দর দিয়ে স্থায়ীভাবে পণ্য আমদানি শুরু হবে বলে তিনি জানিয়েছেন৷জানা গিয়েছে, আজ তিনি ত্রিপুরায় অবস্থান করবেন৷ আগামীকাল বাংলাদেশ ফিরে যাবেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top