News Flash

  • Home
  • Uncategorized
  • বাইপাসে দুসৃকতিদের ছুরির আঘাতে গুরুতর গাড়ি চালক
Image

বাইপাসে দুসৃকতিদের ছুরির আঘাতে গুরুতর গাড়ি চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ দিনদুপুরে খুনের চেষ্টা বাইপাস রুডে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, বাইপাস রোডে রবিবার একটি গাড়িকে আটক করে৷ গাড়ি চালক সেন্টু দেবকে কয়েকজন যুবক নিজেদের এলাকার মাফিয়া বলে পরিচয় দেয় এবং তোলা আদায় করার চেষ্টা করে৷ এনিয়ে বাকবিতন্ডা হয়৷ একসময় দুসৃকতিরা গাড়ি চালককে ছুরি দিয়ে আঘাত করে৷ তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে৷

পরিস্থিতি বেগতিক দেখে দুসৃকতিকারীরা পালিয়ে যায়৷ পরে বিষয়টি পুলিশকে জানানো হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ তথ্য তল্লাসী করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ এই ঘটনায় জড়িত কাউকেই ধরতে পারেনি৷ প্রসঙ্গত, নিত্যদিন খয়েরপুর থেকে আমতলী পর্যন্ত বাইপাস রোডে দুসৃকতিকারীরা বাইক নিয়ে ঘুরাফেরা করে৷ এদের বিরুদ্ধে পুলিশ কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাতে করে, যান চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top