News Flash

  • Home
  • Uncategorized
  • সারা বিশ্বের সাথে ত্রিপুরায়ও পালিত ইন্টারন্যাশনাল নার্স ডে
Image

সারা বিশ্বের সাথে ত্রিপুরায়ও পালিত ইন্টারন্যাশনাল নার্স ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ আজ ইন্টারন্যাশনাল নার্স ডে৷ সারা বিশ্বের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও পালিত হয়েছে ইন্টারন্যাশনাল নার্স ডে৷ জানা গেছে, রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালে ইন্টারন্যাশনাল নার্স ডে পালিত হয়েছে৷ তাছাড়া রাজধানী আগরতলার হাসপাতালেও ইন্টারন্যাশনাল নার্স ডে পালিত হয়েছে৷ জানা গেছে, রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে নার্সরা একত্রিত হয়ে হাসপাতালের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রোগীদের মধ্যে মিষ্টি এবং ফল বিতরণ করেন৷এদিকে রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি শান্তিরবাজার জেলা হাসপাতালেও অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল নার্স ডে৷ জানা গেছে, রবিবার সকালে শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্তব্যরত নার্সরা একত্রিত হয়ে হাসপাতাল পরিষ্কার করেছেন৷

স্বচ্ছতা পালনের পর কর্তব্যরত নার্সদের উদ্যোগে জেলা হাসপাতালের রোগীদের মধ্যেও ফল ও মিষ্টি বিতরণ করা হয়৷ এর পর জেলা হাসপাতালের কনফারেন্স হল-এ একটি সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ জানা গেছে, অনুষ্ঠানে ইন্টারন্যশেনাল নার্স ডে উপলক্ষ্যে ফ্লোরেন্স নাইটিংগেল-এর ১৯৯-তম জন্মদিন উপলক্ষ্যে সকলে মিলে জন্মদিনের কেক কাটেন ও খুদে শিল্পীদের দ্বারা নৃত্য পরিবেশন করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে ডাক্তার শান্তনু দাস নার্সদের ফ্লোরেন্স নাইটিংগেল-এর মতো কাজ করার আহ্বান জানান৷ শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসারত রোগীদের যত্ন সহকারে পরিষেবা দেওয়ার জন্য নার্সদের প্রতি বিশেষ আহ্বান জানান ডা. শান্তনু দাস৷ আজ নার্স ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কর্তব্যরত নার্সরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top