News Flash

  • Home
  • Uncategorized
  • নজিরবিহীন ব্যবস্থা, নিরাপত্তায় ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এলেন দুই বিশেষ পর্যবেক্ষক
Image

নজিরবিহীন ব্যবস্থা, নিরাপত্তায় ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এলেন দুই বিশেষ পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন৷ পশ্চিম আসনে মাত্র ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনে ১৫ কোম্পানী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ শুধু তাই নয়, বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসি রাজ্যে এসে ভোট প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেছেন৷ কমিশন এখানে থেমে থাকেনি৷ ভোট নিরাপত্তা সুনিশ্চিতের প্রশ্ণে বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষককে রাজ্যে পাঠিয়েছে৷ এছাড়াও তিনজন সাধারণ পর্যবেক্ষক সহ অন্যান্য পর্যবেক্ষকদেরও ভোটের তদারকিতে নিয়োজিত করেছে কমিশন৷ স্বাভাবিক ভাবেই, ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনকে কমিশন যেভোবে গুরুত্ব দিয়েছে তা নজিরবিহীন বলেই মনে হয়েছে৷


ত্রিপুরা পশ্চিম আসনের ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনের প্রস্তুতিতে কোনও খামতি রাখা হয়নি বলে দাবি করেছেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বুথের ভেতরে এবং বাইরে ভিডিগ্রাফির সাথে অতিরিক্ত ভিডিওগ্রাফিরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ শনিবার রাতে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণিকান্তির কথায়, আগামীকাল ১৬৮টি বুথে পুণঃ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷ তাতে আয়োজনে কোনও ত্রুটি রাখা হয়নি৷ তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন৷


পশ্চিম আসনের পুণঃ নির্বাচনে ১৫ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ আইজি (আইন-শৃঙ্খলা) জানিয়েছেন, ১১ কোম্পানি বিএষএফ এবং ৪ কোম্পানি সিআরপিএফ ভোটের নিরাপত্তার দায়িত্বে রয়েছে৷তিনি বলেন, ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ সমস্ত বুথেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ তাঁর কথায়, বুথ কম হলেও নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হয়নি৷ পুণঃ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনও যথেষ্ট গুরুত্ব দিয়েছে৷ ভোটে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে দিকে ত্রিপুরা পুলিশও নজর রাখছে৷ তাঁর বক্তব্য, ভোটের নিরাপত্তায় ১১ কোম্পানি বিএসএফ এবং ৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও, ত্রিপুরা পুলিশ ভোট পরিস্থিতি নিয়ে নজরদারি রেখেছে৷


এদিকে, মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণিকান্তি জানিয়েছেন, রবিবার সাকল ৭-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া৷ ইতিমধ্যে ১৬৮টি বুথেই ভোটকর্মীরা ভোট-সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছেন৷ তিনি জানান, প্রত্যেকটি বুথের ভেতরে এবং বাইরে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে৷ সাথে অতিরিক্ত ভিডিওগ্রাফিরও ব্যবস্থা রাখা হয়েছে৷
তিনি জানান, পুণঃ নির্বাচনে নজরদারির জন্য বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসি এবং বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক এমকে দাস এসেছেন৷ তাঁরা আজ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন৷ তাছাড়া, পশ্চিম জেলা, সিপাহিজলা জেলা, গোমতি জেলা এবং দক্ষিণ জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সাথে বিশেষ পর্যক্ষেক বিনোদ জুৎসি ভিডিও কনফারেন্সিঙে নির্বাচনী প্রস্তুতির খবর নিয়েছেন৷


শ্রীরাম তরুণিকান্তি জানিয়েছেন, ইতিমধ্যে তিন সাধারণ পর্যবেক্ষকও রাজ্যে এসে পৌঁছেছেন৷ তাছাড়া কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী পুণঃ নির্বাচন এলাকায় মোতায়েন করা হয়েছে৷ তিনি বলেন, নির্বাচনী এলাকায় গতকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে৷
প্রসঙ্গত, ২৬টি বিধানসভা কেন্দ্রের অধীন ১৬৮টি বুথে পুণঃ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল৷ সিমনা, মোহনপুর, বামুটিয়া, বরজলা, রামনগর, টাউন বড়দোয়ালি, প্রতাপগড়, বাধারঘাট, খয়েরপুর, মজলিশপুর, মান্দাই বাজার, টাকারজলা, গোলাঘাটি, কমলাসাগর, বিশালগড়, চড়িলাম, বক্সনগর, নলছড়, সোনামুড়া, ধনপুর, বাগমা, রাধাকিশোরপুর, মাতাবাড়ি, কাকরাবন-শালগড়া, রাজনগর এবং বিলোনিয়ায় আগামীকাল পুনভর্োট হবে৷ তাতে, মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ২৫১ জন৷ তাদের মধ্যে পুরুষ ৭১ হাজার ৯২০ জন, মহিলা ৬৯ হাজার ৩২৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন৷
এদিকে, আগামীকাল রাজ্যের পশ্চিম আসনের ১৬৮টি বুথের মধ্যে সবকটি বুথই স্পর্শকাতর৷ সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এই বুথগুলিতে৷ রাজধানীর উমাকান্ত অ্যাকাডেমির স্টোররুম থেকে ইভিএম, ভিভিপ্যাট-সহ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী নিয়ে ভোটকর্মীরা বুথের উদ্দেশে রওয়ানা হয়েছে৷ তাঁদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুথে বুথে পৌঁছে দিচ্ছেন৷


উমাকান্ত অ্যাকাডেমি থেকে মোট ২১টি বুথের সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান সদর মহকুমাশাসক তথা এই লোকসভা নির্বাচনের অ্যাসিটেন্ট রির্টানিং অফিসার (এআরও) নাণ্টুরঞ্জন দাস৷ তিনি জানান, ২১টি বুথের জন্য মোট ১০৫ জন ভোটকর্মী, ২১ জন মাইক্রো অভজারভার, ১৪ জন সেক্টর অবজারভার নিয়োজিত করা হয়েছে৷ এছাড়া পর্যাপ্তসংখাক রির্জার্ভড কর্মচারী ও নিরাপত্তা কর্মী রাখা হয়েছে৷ প্রয়োজনে তাঁদের কাজে লাগানো হবে৷ যেহেতু ১৬৮টি বুথই স্পর্শকাতর, সেজন্য যে-ধরনের নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন তা নেওয়া হয়েছে৷ তবে এবার ভোটের কাজে কোনও মহিলা কর্মীকে কাজে লাগানো হয়নি বলেও জানান তিনি৷


গত ১১ এপ্রিল পশ্চিম লোকসভা আসনে ভোটের সিসিটিভি ক্যামেরা নিয়ে বিরোধী দলগুলি অভিযোগ করেছে, এবার এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে৷ এগুলি যাতে সঠিকভাবে কাজ করে এবং যদি কোনও ত্রুটি দেখা দেয় তা-হলে কর্মীরা যাতে দ্রুত তা সারাই করে কর্মক্ষম করে তুলতে পাররেন সে ব্যাপারে গুরুত্ব দিয়ে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে৷ শুধুমাত্র সিসিটিভি কাজ করছে কিনা তা দেখার জন্য পর্যাপ্তসংখ্যক লোক নিয়োগ করা হয়েছে বলে জানান এআরও৷


অপরদিকে এই পুনর্নির্বাচনে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আমতলি এলাকার এসডিপিও অজয়কুমার দাস বলেন, এবার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে৷ প্রতিটি বুথে একজন করে নিরাপত্তার জন্য সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে৷ প্রতিটি বুথের বাইরে দুটি করে পুলিশ নাকাচেকিঙের ব্যবস্থা করা হয়েছে৷ প্রতিটি বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ বুথের নিরাপত্তার পাশাপাশি যে এলাকায় ভোট হচ্ছে সেই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং পুলিশ টহল দিচ্ছে৷ এই টহলধারী আগামীকাল বিকেল ৫-টায় ভোট শেষ না হওয়া পর্যন্ত চলবে৷ নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে যাতে প্রত্যেক ভোটার নির্ভয়ে তাদের মতাধিকার প্রয়োগ করতে পারেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top