News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক প্রতিহিংসায় রাজধানীর জয়পুর সীমান্তে ছুরিকাহত দুই ভাই, উত্তেজনা চরমে
Image

রাজনৈতিক প্রতিহিংসায় রাজধানীর জয়পুর সীমান্তে ছুরিকাহত দুই ভাই, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ আবারও রাজনৈতিক হিংসায় উত্তেজনা ছড়ালো রাজধানীর জয়পুর উত্তরপাড়া বাংলাদেশ সীমান্তে৷ কাঁটাতারের বেড়া সংলগ্ণ এলাকায় শনিবার রোজার শেষে ইফতেরা করতে যাওয়ার পথে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অতর্কিতে ছুরিকাঘাতে গুরুতর আহত হল দুই ভাই আকরাম আলী ও ইকরাম আলী৷ রবিবার পুণঃ ভোটের জন্য দিনক্ষণ ধার্য হওয়ার পর থেকেই ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের প্রক্রিয়াটি পুনরায় শুরু হয়ে যায়৷ আর ভোটের আগের দিন সন্ধ্যায় দুই দুষৃকতিকারী শানু মিঞা ও শাহিন মিঞা দুই ভাইকে ছুরিকাঘাত করে ভোট প্রভাবিত করে শাসক দলের অনুকূলে নিতে চেয়েছে৷

তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন কুকর্মের জন্য থানায় একাধিক মামলা রয়েছে৷ পুলিশ সকল ব্যাপারে অবগত হয়েও তাদের ছাড় দিয়ে যাচ্ছে৷ ভোটের আগের দিন এহেন ঘৃণ্য আক্রমণে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ এদিকে আইজিএম হাসপাতালে আহতদের দেখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক জানান সকালে একবার শাসক দলীয় দুষৃকতিকারীরা তাদের উপর আক্রমণ করতে গিয়েছিল তখন কেন্দ্রীয় বাহিনী তাদের কাছ থেকে দা উদ্ধার করে নিয়ে আসে৷ পরবর্তীতে সন্ধ্যায় আবার মরিচের গুড়ো থেকে চোখে মেরে পুনরায় একজনকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে গত ১১ তারখে নির্বাচনের পুনরাবৃত্তি করতে চাইছে৷ পুলিশের নিকট অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও তিনি জানান৷ রাজনৈতিক প্রতিহিংসায় রাজধানীর জয়পুর উত্তর পাড়ায় উত্তেজনা৷ দুই দুষৃকতিকারীর ছুরিকাঘাতে আকরাম আলী ও ইকরাম আলী নামে দুই ভাই গুরুতর আহত হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top