News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি মানুষের মধ্যে জাতিভেদ ও ঘৃণা ছড়াচ্ছে : অখিলেশ যাদব
Image

বিজেপি মানুষের মধ্যে জাতিভেদ ও ঘৃণা ছড়াচ্ছে : অখিলেশ যাদব

লখনউ, ১১ মে (হি. স.) : শনিবার লখনউয়ে নির্বাচনী প্রচারসভা থেকে জাতিভেদ প্রসঙ্গে করা ভাষায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে আক্রমণ করলেন সমাজবাদী পাটি (সপা)-র সভাপতি অখিলেশ যাদব। এদিনের জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করে মহাজোটের সমর্থনে তিনি বলেন, “নিজেরা যা করে এবং করতে চায় তার জন্য অন্যকে দোষারোপ করে। বিজেপি বিভিন্ন জাত ও ধর্মের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য বর্ণ ভিত্তিক রাজনীতি করছে। এদের সরকার মিথ্যা ও ঘৃণার ওপর দাঁড়িয়ে আছে। ঘৃণা দিয়ে গঠিত এই সরকারকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘গঠবন্ধন’।”  

এদিন অখিলেশ যাদবের সভায় দেখা গেল সুরেশ ঠাকুর ওরফে যোগী যোধাকে, যাঁকে আবার অনেকটাই উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো দেখতে। এদিনের নির্বাচনী প্রচারসভা থেকে বিজেপিকে আক্রমণ করে সপা সভাপতি বললেন, “বিজেপি ‘রেড কার্ড’ দিয়ে নির্বাচনে জিততে চাইছে। সমাজবাদী পার্টির কর্মীদের বেশি বেশি করে এই ‘রেড কার্ড’ দেওয়ার নির্দেশ দিয়েছেন আধিকারিকেরা। সবচেয়ে বেশি সপা ও বিএসপির কর্মীদের ‘রেড কার্ড’ দেওয়া হয়েছে যাতে তাঁরা ভোট দিতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে এবিষয়ে অভিযোগ জানিয়েছি আমরা। কিন্তু শুধু সপা ও বিএসপি-ই কেন, বিজেপিতে কারওর বিরুদ্ধে কি কোনও অপরাধমূলক মামলা নেই? ওরা মানুষকে ভয় দেখাচ্ছে।”

বিজেপির পাশাপাশি কংগ্রেসের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিয়ে এদিন তিনি বলেন, “ষষ্ঠ দফায় বিজেপি আর কংগ্রেস একটি আসনেও জিততে পারবে না। সপ্তম দফায় কংগ্রেস কয়েকটি আসন পেলেও পেতে পারে, বিজেপি মাত্র একটি আসনেই জিততে পারবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top