News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা : রবিবার দেশের সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ
Image

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা : রবিবার দেশের সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): আর মাত্র দু’দফার ভোটগ্রহণ বাকি| গোটা দেশজুড়ে সাত দফায় ভোটের পাঁচটি পর্ব ইতিমধ্যেই অতিক্রান্ত| রবিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দেশের সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ হবে| ষষ্ঠ দফায় যে সমস্ত রাজ্যগুলিতে ভোটগ্রহণ হবে, সেই রাজ্যগুলি হল-বিহার, দিল্লি, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ| রবিবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ| ষষ্ঠ দফায় বিহারের আটটি আসনে ভোটগ্রহণ হবে, রাজধানী দিল্লির সাতটি আসন, ঝাড়খণ্ডের চারটি আসন, মধ্যপ্রদেশের  আটটি আসন, হরিয়ানার দশটি আসন, উত্তর প্রদেশের ১৪টি আসন এবং পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটগ্রহণ হবে|

বিহার : ষষ্ঠ দফায় বিহারের বাল্মিকী নগর, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, শেওহার, বৈশালী, গোপালগঞ্জ, সিওয়ান এবং মহারাজাগঞ্জে ভোটগ্রহণ হবে|
দিল্লি : ষষ্ট দফায় রবিবার দিল্লির চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নিউ দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি এবং দক্ষিণ দিল্লি আসনে ভোটগ্রহণ হবে|
হরিয়ানা : লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রবিবার হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপাত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগঢ়, গুরগাঁও এবং ফরিদাবাদ সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে|
ঝাড়খণ্ড : রবিবার ঝাড়খণ্ডের গিরিডি, ধানবাদ, জামশেদপুর এবং সিংভূম লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|
মধ্যপ্রদেশ : ষষ্ঠ দফায় মধ্যপ্রদেশের মোরেনা, ভিন্দ, গোয়ালিওর, গুনা, সাগর, বিদিশা, ভোপাল এবং রাজগড় লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|
উত্তর প্রদেশ : ষষ্ঠ দফায় উত্তর প্রদেশের সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, আম্বেদকর নগর, সরস্বতী, ডোমারিয়াগঞ্জ, বাস্তি, সন্ত কবির নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর এবং ভাদোহিতে ভোটগ্রহণ হবে|
পশ্চিমবঙ্গ : ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গেও ভোটগ্রহণ হবে| রবিবার পশ্চিমবঙ্গের ঘাটাল, তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে ভোটগ্রহণ হবে|

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচন এবার সাত দফায় সম্পন্ন হবে| ইতিমধ্যেই পাঁচ দফার ভোটগ্রহণ অতিক্রান্ত| আগামী ১২ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণের পর আগামী ১৯ মে সপ্তম দফার ভোটগ্রহণ হবে| লোকসভা নির্বাচনের ভোটগণনা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top