News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিদ্যালয় শিক্ষায় ফিরছে পাশ-ফেল প্রথা, চালু হতে পারে চলতি শিক্ষাবর্ষেই
Image

রাজ্যে বিদ্যালয় শিক্ষায় ফিরছে পাশ-ফেল প্রথা, চালু হতে পারে চলতি শিক্ষাবর্ষেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ দীর্ঘ ৯ বছর পর ফের চালু হচ্ছে পাশ-ফেল প্রথা৷ পঞ্চম ও অষ্টম শ্রেণিতে এই প্রথা চালু হবে৷ তাতে পঞ্চম এবং অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পরবর্তী ক্লাশে যেতে পারবে৷ রাজ্যে পাশ-ফেল প্রথা চালু করার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার, এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ ১ এপ্রিল ২০১০ থেকে তুলে দেওয়া হয়েছিল পাশ-ফেল প্রথা৷ শিক্ষার অধিকার আইনে সকলের জন্য শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, পাশ-ফেল প্রথা তুলে দেওয়ায় বহু ছাত্রছাত্রীর ক্ষতি হয়েছে, একাধিক সমীক্ষায় তা প্রমাণিত৷ এই প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্তে কেরালা, হরিয়াণা, দিল্লি-সহ একাধিক রাজ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে৷

তেমনি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক-সহ কয়েকটি রাজ্য এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছিল৷ স্বাভাবিকভাবেই, এই সিদ্ধান্ত নিয়ে সারা দেশেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ছে৷তবে, পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার মূল উদ্দেশ্যে পৌছাতে ব্যর্থতাই হাতে এসেছে৷ ফলে, ফের পাশ-ফেল প্রথা চালু করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হয়েছে৷ গত বছর লোকসভা এবং রাজ্যসভায় পাশ-ফেল প্রথা চালুর করার জন্য শিক্ষার অধিকার আইনে সংশোধনী পাশ হয়েছে৷


ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কথায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকেই ফের বিদ্যালয়গুলিতে পাশ-ফেল প্রথা চালু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে৷ পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণিতে এই প্রথা চালু হবে৷ তাতে, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের শুধু মূল্যায়ন করা হবে৷ তাদের কোনও পরীক্ষা দিতে হবে না৷ কিন্তু, পঞ্চম এবং অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ হলে তবেই পরবর্তী ক্লাশে উত্তীর্ণ হতে পারবে৷তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন সংশোধন করেছে৷ তাতে, পাশ-ফেল প্রথা চালু করার বিষয়ে রাজ্যগুলিকে সিদ্ধান্ত নিতে বলেছে৷ তিনি বলেন, দেশে পাশ-ফেল প্রথা চালু হয়ে গিয়েছে৷ এখন আমরা ইচ্ছা করলেই তা রাজ্যেও চালু করতে পারি৷ তাই, চিন্তাভাবনা শুরু করেছি৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনের প্রক্রিয়া সমাপ্ত হলেই এ-বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top