News Flash

  • Home
  • Uncategorized
  • থাণে-তে পয়ঃপ্রণালী প্ল্যান্ট পরিষ্কার করার সময় বিপত্তি, মৃত্যু ৩ জন শ্রমিকের
Image

থাণে-তে পয়ঃপ্রণালী প্ল্যান্ট পরিষ্কার করার সময় বিপত্তি, মৃত্যু ৩ জন শ্রমিকের

থাণে (মহারাষ্ট্র), ১০ মে (হি.স.): মহারাষ্ট্রের থাণে-তে আবাসনের পয়ঃপ্রণালী প্ল্যান্ট পরিষ্কার করার দমবন্ধ হয়ে প্রাণ হারালেন ৩ জন শ্রমিক| বৃহস্পতিবার মধ্যরাত ১২.২৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থাণে-র ঢোকালির প্রাইড প্রেসিডেন্সি লাক্সারিয়া হাউজিং কমপ্লেক্সের পয়ঃপ্রণালী প্ল্যান্টে| মধ্যরাত ১২.২৫ মিনিট নাগাদ পয়ঃপ্রণালী প্ল্যান্ট পরিষ্কার করার সময় ১৩০ কিউবিক মিটার গভীর পয়ঃপ্রণালী প্ল্যান্টে আটকে পড়েন ৮ জন শ্রমিক| তাঁদের মধ্যে ৩ জনের দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে| বাকি পাঁচজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

থাণে মিউনিসিপ্যাল কর্পোরেশন (টিএমসি)-এর রিজিওনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল-এর প্রধান সন্তোষ কদম জানিয়েছেন, মধ্যরাতে পয়ঃপ্রণালী পরিষ্কার করার সময় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন শ্রমিক| বাকি ৫ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃত শ্রমিকদের নাম হল-অমিত পুহাল (২০), অমন বাদল (২১) এবং অজয় ৱুমবাক (২৪)| এই ঘটনায় কাপুরবাওয়াদি থানায় মামলা রুজু করা হয়েছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top