News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ান এনকাউন্টার : নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম একজন সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

শোপিয়ান এনকাউন্টার : নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম একজন সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ১০ মে (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে লাগাতার সাফল্য পাচ্ছে নিরাপত্তা বাহিনী| আবারও দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলা| শুক্রবার সকালে শোপিয়ান জেলার আমশিপোরা-রামনগরী গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার আমশিপোরা-রামনগরী গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোর থেকেই আমশিপোরা-রামনগরী গ্রামে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে সন্ত্রাসবাদীদের লক্ষ্য পাল্টা গুলি চালাতে থাকেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ| জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন ওই কর্তা জানিয়েছেন, সম্ভবত গুলির লড়াই চলাকালীন বাকি সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|

Releated Posts

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top