News Flash

  • Home
  • Uncategorized
  • দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দু’জন কুখ্যাত মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দু’জন কুখ্যাত মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

রায়পুর, ৮ মে (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় মাওবাদী নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী| দান্তেওয়াড়া জেলার আরানপুর থানার অন্তর্গত গোন্ডেরাস জঙ্গলে নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন কুখ্যাত মাওবাদী| সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল, একটি ১২ বোরে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| ছত্তিশগড় পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দান্তেওয়াড়া জেলার আরানপুর থানার অন্তর্গত গোন্ডেরাস জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে গোন্ডেরাস জঙ্গলে অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড(ডিআরজি) এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথবাহিনী| ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চলাকালীন সকাল পাঁচটা নাগাদ নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে দু’জন কুখ্যাত মাওবাদী|

পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল ও একটি ১২ বোরে আগ্নেয়াস্ত্র|এছাড়াও কার্তুজ এবং অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে|এনকাউন্টার প্রসঙ্গে দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, ‘‘এই অভিযানে অংশ নিয়েছিলেন জেলা রিজার্ভ গার্ড-এর মহিলা কমান্ডো ‘দান্তেশ্বরী লাড়াকে’| সক্রিয় মাওবাদী অথবা আত্মসমর্পণ করা মাওবাদীদের স্ত্রীদের নিয়েই তৈরি হয়েছে এই মহিলা কমান্ডো বাহিনী| রয়েছেন ৩০ জন মহিলা কমান্ডো|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top