News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা : রামবানে মৃত্যু তিনজন যাত্রীর, গুরুতর আহত পাঁচ
Image

গভীর রাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা : রামবানে মৃত্যু তিনজন যাত্রীর, গুরুতর আহত পাঁচ

জম্মু, ৭ মে (হি.স.): রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা| জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন যাত্রী| ভয়াবহ দুর্ঘটনায় তিনজন যাত্রীর মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন| সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রামবান জেলার উখরাল তেহসিলে| দুর্ঘটনায় নিহতদের নাম হল,মিলাপ সিং, কেশু রাম এবং রাজু সিং| এছাড়াও গুরুতর আহত পাঁচজন যাত্রী হলেন-রেয়াজ আহমেদ (গাড়ির চালক),কল্যাণ সিং, কার্তার সিং, ফ্লাওয়ার সিং এবং হরি ওম| গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে প্রথমে উখরাল পিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়| পরে তাঁদের রামবান জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার গভীর রাত এগারোটা নাগাদ উখরাল তেহসিলের পোগাল পারিস্তানের সীনাবাট্টি এলাকায় দুর্ঘটনায় কবলে পড়ে যাত্রীবোঝাই একটি গাড়ি| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘অভিশপ্ত’ ওই গাড়ির আরোহী তিনজন যাত্রীর| এছাড়াও আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন| তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top