News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গন্ডাছড়া বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও ২২জন শিক্ষকের
Image

বেতন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গন্ডাছড়া বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও ২২জন শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ এডিসি এলাকায় নিযুক্ত বিভিন্ন সুকলের ২২ জন শিক্ষককে বেতন না দেওয়ার ঘটনায় জোর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ওই শিক্ষকরা সোমবার গন্ডাছড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরের সুকল পরিদর্শকের অফিস ঘেরাও করেছে৷ এই অফিস ঘেরাওয়ের ঘটনার প্রেক্ষিতে দপ্তর কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে ওই শিক্ষকদের বিরুদ্ধে৷ শুধু তাই নয় ওই শিক্ষকদের দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে কেন তারা সুকলে অনুপস্থিত ছিলেন৷ ওই শিক্ষকরা তাদের শোকজের জবাবে যে ছুটির উল্লেখ করেছেন সেই ছুটি তাঁর প্রাপ্য নন৷ তাই তাদের বেতন দেওয়া হবে না বলে দপ্তরের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷


এদিন শিক্ষকরা বিদ্যালয় পরিদর্শক প্রগতী চাকমার অফিস ঘেরাও করেছেন৷ তাদের এই ঘেরাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিএমএসএরে বিভিন্ন সংগঠন৷ বিএমএস নেতৃত্ব বিদ্যালয় পরিদর্শকের অফিসে ঢুকে প্রগতী চাকমার সাথে কথা বলেন৷ কোন সদুত্তর না পেয়ে তারা বিদ্যালয় পরিদর্শককে তালাবন্দী করে রাখেন৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন স্থানীয় ডেপুটি কালেক্টর হেমেন্দ্র বিকাশ পাল৷ তিনি গিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে খবর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top