News Flash

  • Home
  • Uncategorized
  • রোগ মোকাবিলার ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম বিধায়কদের
Image

রোগ মোকাবিলার ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম বিধায়কদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ ধলাই জেলায় ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ বিভিন্ন এলাকা সফর করে এসে এই দাবি করেছেন সিপিএম বিধায়ক রতন ভৌমিক৷ তাঁর বক্তব্য, বহু মানুষ জ্বর ও পেটের সমস্যায় ভুগছেন৷ তাতে মনে হচ্ছে, ধলাই জেলার ছামনু, মানিকপুর, ছৈলেংটা এবং লংতরাইভ্যালিতে ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ তাই, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন তাঁরা৷


আজ সাংবাদিক সম্মেলনে রতন ভৌমিক বলেন, বিধায়ক প্রভাত চৌধুরী, বিধায়ক মবস্বর আলি, প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা, এমডিসি চাম্পারাই আসলং-সহ এক প্রতিনিধিদল ধলাই জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা সফর করেছেন৷ তাতে, বেশ কয়েকজনের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ তাঁর দাবি, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন৷ তিনি বলেন, রাজধর পূর্ণদা রোয়াজা পাড়ায় লক্ষ্মীরাম ত্রিপুরা দীর্ঘদিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এছাড়াও, ওই এলাকায় আরও কয়েকজন অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন৷ কারণ, হাসপাতালে যাওয়ার মতো আর্থিক ক্ষমতা নেই তাঁদের৷ তাই, তাঁদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন তাঁরা৷


রতন ভৌমিক অভিযোগ করেন, কিছু কিছু স্থানে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে৷ কিন্তু, ওই স্বাস্থ্য শিবিরে কোনও চিকিৎসক উপস্থিত থাকেন না৷ এমপিডব্লিউ কর্মীরাই স্বাস্থ্য শিবির পরিচালনা করছেন৷ তাঁর আরও অভিযোগ, বহু রোগী টাকার অভাবে হাসপাতালে যেতে পারছেন না৷ কারণ, কাজের অভাবে তাঁদের রোজগার বন্ধ হয়ে গেছে৷ তাঁর দাবি, থালছড়া-গোবিন্দবাড়ি এলাকায় প্রায় ১৫ জন জনজাতি যুবক গন্ধকি আনতে বাংলাদেশে গিয়েছেন প্রায় ১৪ দিন হয়েছে৷ কিন্তু এখনও তাঁদের কোনও খোঁজ নেই বলে নাকি তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন৷
ভৌমিকের কথায়, প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলিতে চিকিৎসক এবং ওষুধের যথেষ্ট অভাব৷ ফলে, রোগীদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না৷ কোনও কোনও সময় রোগীকে সুস্থ না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ তাছাড়া, প্রত্যন্তে পানীয় জলেরও মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ তাতে, বহু মানুষের পেটের সমস্যা হচ্ছে, বলেন রতন ভৌমিক৷ এ-সমস্ত বিষয় উল্লেখ করে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রতনবাবু৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top