News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারত্ব ঘুচিয়ে স্বনির্ভর হতে এক বছরে রাজ্যে ঋণ নিলেন চার লক্ষাধিক বেকার
Image

বেকারত্ব ঘুচিয়ে স্বনির্ভর হতে এক বছরে রাজ্যে ঋণ নিলেন চার লক্ষাধিক বেকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ সরকারী নির্ভরতার মানসিকতার পরিবর্তনে স্বনির্ভর হওয়ার চিন্তাধারায় রাজ্যে কমেছে বেকারত্ব৷ কারণ, স্বনির্ভর হওয়ার জন্য গত এক বছরে চার লক্ষাধিক বেকার বিভিন্ন স্কিমে ঋণ নিয়েছেন৷


এদিকে, কর্মসংস্থান নিয়ে সমীক্ষার রিপোর্টে অনেকটাই স্বস্তিতে ত্রিপুরায় বিজেপি জোট সরকার৷ সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী দেশে ১১টি রাজ্যে বেকারত্ব কমেছে৷ তার মধ্যে সবেচেয়ে বেশী কমেছে ত্রিপুরাতে৷ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরায় ৭.১ শতাংশ বেকারত্ব গত এক বছরে কমেছে৷ কিন্তু, রাজ্য সরকারের দাবি বেকারত্ব কমেছে ৮.২ শতাংশ৷ তবে, বেকারত্বের হার কমে যাওয়া সম্ভব হয়েছে শুধু স্বনির্ভরতা বেড়ে যাওয়ায়, তাতে স্বাভাবিকভাবেই, শাসকদল বিজেপির বুক ফুলে অনেকটাই চওড়া হয়ে গিয়েছে৷


পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০১৮-১৯ অর্থ বছরে মুদ্রা স্কীমে ঋণ দেওয়া হয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৭১১ জনকে৷ তাঁরা মোট ঋণ পেয়েছেন ১৭৮৮ কোটি ৫০ লক্ষ টাকা৷ এছাড়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কীমে ১১৮ জনকে ১৯ কোটি ১৯ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে৷ একইভাবে, প্রধানমন্ত্রী এমপ্লয়েমেন্ট গ্যারান্টি প্রোগ্রামের অধীন ২ হাজার ৪৫৯ জনকে ৭ কোটি ৬৮ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে৷ তাছাড়া, স্বালম্বন প্রকল্পে ৭১৪৪ জন ৩৫ কোটি ১৭ লক্ষ টাকা ঋণ পেয়েছেন৷
এছাড়া এক বছরে ১৪০০ শিক্ষক নিয়োগ হয়েছে এবং টিএসআর এর দুটি নতুন ব্যাটেলিয়ানে ২০১৪ জন আরও নিয়োগ হবে৷


রাজ্যের পরিসংখ্যান দপ্তরের জনৈক আধিকারীকের কথায়, এতদিন ত্রিপুরাতে সরকার নির্ভরতা ছিল সবচেয়ে বেশী৷ কিন্তু, রাজ্যে সরকার পরিবর্তনের সাথে সাথেই এই চিন্তাধারাতেও পরিবর্তন আনা হয়েছে৷ সরকার নির্ভরতার বদলে স্বনির্ভর করে তোলার দিকেই বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার৷ তাঁর কথায়, গত এক বছরে বিভিন্ন প্রকল্পে ৪ লক্ষ ৩৯ হাজার ৪৩২ জন ঋণ পেয়েছেন৷ স্বাভাবিকভাবেই, তাঁরা স্বনির্ভর হতে পেরেছে তা রাজ্য সরকার ধরে নিতেই পারে৷ এছাড়াও, বিনামূল্যে গাভী, হাঁস ইত্যাদিও বিলি করা হয়েছে৷ গবাদী গশু ও হাঁস প্রতিপালনের মাধ্যমেও স্বনির্ভর হওয়া যায় মনে করে রাজ্য সরকার৷
সিএমআইই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশে ১১টি রাজ্যে বেকারত্বের হার কমেছে৷ তার মধ্যে ত্রিপুরায় বেকারত্বের হার সবেচেয়ে বেশী ৭.১ শতাংশ কমেছে৷ কিন্তু, রাজ্য সরকার বেকারত্বের হার আরও বেশী কমেছে বলে দাবি করছে৷ রাজ্য সরকারের দাবি আগে ৩১.১ শতাংশ বেকারত্বের হার ছিল ত্রিপুরাতে৷ যা এখন কমে দাঁড়িয়েছে ২২.৯ শতাংশ৷ তাতে ৮.২ শতাংশ গত এক বছরে বেকারত্ব কমেছে বলে দাবি করছে বিজেপি জোট সরকার৷ সরকারের বক্তব্য গত এক বছরে বেকারদের ঋণ দেওয়ার পাশাপাশি আনারস বহিঃরাজ্য এমনকি বহিঃবিশ্বে পাঠানো, সহায়ক মূল্যে ধান ক্রয় এবং বাজেটে দক্ষতা বিকাশ খাতে অধিক অর্থ বরাদ্দই স্বনির্ভরতার ক্ষেত্রকে প্রসারিত করেছে৷ পাশাপাশি, বেড়েছে সিডি রেসিও৷ রাজ্যের অর্থ দপ্তর সূত্রে খবর, ২০১৮ সালের ৩১ সিম্বের পর্যন্ত সিডি রেসিও বেড়ে হয়েছে ৫৪ শতাংশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top