News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস, আহত ছয় মহিলা ভোটকর্মী
Image

মধ্যপ্রদেশে নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস, আহত ছয় মহিলা ভোটকর্মী

খন্ডোয়া, ৫ মে(হি.স.) : পোলিং বুথে যাওয়ার সময় একটি বাসের দুর্ঘটনা কবলে পড়ে। আহত ছয় মহিলা ভোটকর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি মধ্যপ্রদেশের খন্ডোয়া শহর ঘটেছে।রবিবার একটি বাস পোলিং বুথে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে গিয়ে ক্ষেতে ঢুকে যায়। বাসের যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে।


রবিবার সকালে মধ্যপ্রদেশের খন্ডোয়া শহর দিয়ে একটি বাস পোলিং বুথে যাচ্ছিল। সেই সময় বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পরে একটি ক্ষেতে প্রবেশ করে। ঘটনায় ছয় মহিলা নির্বাচন কর্মী আহত হন। ঘটনার খবর পেয়ে নির্বাচন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আম্বুলেন্স করে মহিলা কর্মী দের জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ছয় মহিলা ভোটকর্মীরা চিকিৎসাধীন রয়েছেন।বেতুল সংসদীয় কেন্দ্রে সোমবার পঞ্চম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে খন্ডোয়া জেলার হারসুদ বিধানসভাও অন্তর্ভুক্ত। এই কারণে রবিবার সকালে জেলা সদর দফতর থেকে নির্বাচনী কর্মীরা নির্বাচনের সামগ্রী নিয়ে কেন্দ্রের দিকে রওনা হয়। এর মধ্যেই হারসুদের কাছে বাসটির ব্রেক ফেল করে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কালেক্টর সহ উচ্চ নির্বাচনী আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যান। তাঁদের চিকিৎসা চলছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top