জয়পুর, ৫ মে(হি.স.) : চিতা বাঘের আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, রবিবার রাজস্থানের আলওয়ার জেলার থানা গাজি তেহসিলের কিশোরী গ্রামে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

রাজস্থানের আলওয়ার জেলার থানা গাজি তেহসিলের কিশোরী গ্রামে রবিবার এক চিতা বাঘের থাবায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম, রাম স্বরূপ মীনা। বয়স ৪৫ বছর। পুলিশ সুপার সুরেন্দ্র সিং সূত্রে এই তথ্য জানা গিয়েছে। কিশোরী গ্রামে পুলিশ এসে রাম স্বরূপ মীনা নামক ওই ব্যক্তির দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়।ঘটনায় ভারতীয় দন্ডবিধি ১৭৪ ধারায় (অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সুরেন্দ্র সিং।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, যেখানে ওই ব্যক্তির দেহ পরে ছিল সেখানে চিতা বাঘের পায়ের ছাপ দেখেই বন বিভাগ সূত্রে চিতা বাঘের হামলা সম্পর্কে নিশ্চিত করা হয়েছে।



















