News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চম দফায় বিজেপির রাজনৈতিক বিস্তার থেকে নিজেদের গড় বাঁচাতে মরিয়া তৃণমূল
Image

পঞ্চম দফায় বিজেপির রাজনৈতিক বিস্তার থেকে নিজেদের গড় বাঁচাতে মরিয়া তৃণমূল

কলকাতা, ৫ মে (হি.স.) : লোকসভা নির্বাচন উপলক্ষ্যে সোমবার পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ। যে সাতটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে ২০১৪ সালের নির্বাচনে তার সবকটিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবার বিজেপির রাজনৈতিক আগ্রাসন থেকে এই সাতটি লোকসভা কেন্দ্রগুলি নিজেদের দখলে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল। অন্যদিকে বিরোধীদের দাবি মেনে পঞ্চম দফায় সবকটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক হিংসায় জর্জরিত পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে করানোই মস্ত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। পঞ্চম দফার ভোটগ্রহণ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।


পঞ্চম দফায় রাজ্যের ১,১৬,৯১,৮৮৯ ভোটার ভাগ্য নির্ধারণ করবে ৮৩ জন প্রার্থীর। বনগাঁ, বরাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী এবং আরামবাগ লোকসভা কেন্দ্রগুলি প্রতিটিই শাসকদলের শক্তিশালী গড় বলে পরিচিত। কিন্তু এই কেন্দ্রগুলিতে পদ্মফুল ফোঁটানোর জন্য মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে বারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী দীনেশ ত্রিবেদিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং। এই কেন্দ্রে কংগ্রেসের মহম্মদ আলম এবং সিপিআইএম গার্গী চট্টোপাধ্যায় লড়লেও আসল লড়াই হতে চলেছে দীনেশ বনাম অর্জুনের মধ্যে। হাওড়া লোকসভা কেন্দ্রে লড়াইটা হতে যাচ্ছে ফুটবলার বনাম প্রাক্তন সাংবাদিকের। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির প্রার্থী তথা প্রাক্তন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। কংগ্রেস প্রার্থী করেছে শুভ্রা ঘোষ এবং সিপিআইএমের হয়ে লড়ছেন সৌমিত্র অধিকারী।

উলুবেড়িয়াতে প্রয়াত তৃণমূল নেতা সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদের বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন এক সময় টলিপাড়ার অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন সোমারানিশ্রী রায় এবং সিপিআইএমের মাকসুদা খাতুন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র বরাবর তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত। বাম আমলে এই কেন্দ্র ঘাসফুল ফুটিয়েছিলেন আকবর আলি খন্দকরের মতো নেতা। তৃণমূলের হয়ে এবার লড়ছেন দুঁদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি হয়ে দাঁড়িয়েছেন দেবজিত সরকার। দেবব্রত বিশ্বাস কংগ্রেসের এবং তীর্থঙ্কর রায় সিপিআইএমের হয়ে এই কেন্দ্রে লড়ছেন। হুগলীর লোকসভা আসনে লড়াই মূলত চিকিৎসক বনাম অভিনেত্রী। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ রত্না দে নাগের বিপক্ষে লড়ছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এখানে কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রতুলচন্দ্র সাহা এবং সিপিআইএমের প্রদীপ সাহা। আরামবাগে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের বিরুদ্ধ লড়ছেন বিজেপির তাপস কুমার রায়। সিপিআইএম প্রার্থী করেছে শক্তিমোহন মালিক এবং কংগ্রেসের হয়ে লড়ছে জ্যোতি কুমারী দাস।
মতুয়া সম্প্রদায়ের ভোট যার দিকে থাকবে বনগাঁ লোকসভা আসন তার হবে এমনই ধারণা বিশ্বাস করে ঠাকুর পরিবারের সদস্যদের প্রার্থী করেছে তৃণমূল ও বিজেপি। এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন শান্তুনু ঠাকুর এবং তৃণমূলের হয়ে মমতা বালা ঠাকুর। অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়ছে সৌরভ প্রসাদ আর সিপিআইএমের হয়ে লড়ছে অলকেশ দাস।নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সবকটি বুথে ভিভিপ্যাট থাকবে। নির্বাচনী পর্যবেক্ষকের পাশাপাশি থাকবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top