News Flash

  • Home
  • Uncategorized
  • নবনিযুক্ত আরও’র সাথে সাক্ষাৎ করলেন সিপিএম নেতৃত্ব
Image

নবনিযুক্ত আরও’র সাথে সাক্ষাৎ করলেন সিপিএম নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুণঃনির্বাচনের দাবী নিয়ে এই কেন্দ্রের নবনিযুক্ত রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাৎ করেছে সিপিএমের এক প্রতিনিধি দল৷ শনিবার দুপুরে তিন সদস্যক প্রতিনিধি দল রিটার্নিং অফিসার বিকাশ সিংয়ের সাথে সাক্ষাৎ করে জানান, ১১ এপ্রিল এই কেন্দ্রের ভোটে ব্যাপকভাবে রিগিং এবং ছাপ্পা ভোট দেওয়া হয়েছে এবং ভোটা বাতিল করে সমগ্র লোকসভা কেন্দ্রটিতে পুণনির্বাচনের ব্যবস্থা করার দাবী জানায়৷


প্রতিনিধি দল অভিযোগ করেন, ১১ এপ্রিল সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যায় ভোটারকে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে৷ অধিকাংশ বুথে বিরোধী দলকে পোলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি৷ বাধা অগ্রাহ্য করে যেসব পোলিং এজেন্ট গিয়েছিলেন তাদের অনেককে হুমকি দিয়ে বা দৈহিক নির্যাতন করে বের করে দেওয়া হয়৷ ভোট কেন্দ্রগুলি ছিল অরক্ষিত৷ মাত্র এক বা দুইজন পুলিশ বা টিএসআর নিযুক্ত করা হয়েছিল৷ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে বুথে দেখা যায়নি৷ মোবাইল পেট্রোল ছিল না৷ প্রতিনিধি দলে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ, সম্পাদকমন্ডলীর সদস্য মানিক দে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী শংকর প্রসাদ দত্ত৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top