News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশি, রিখটার স্কেলে কম্পাঙ্ক ৩.১
Image

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশি, রিখটার স্কেলে কম্পাঙ্ক ৩.১

উত্তরকাশি (উত্তরাখণ্ড), ৪ মে (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলা| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১| শনিবার সকাল ৮.৩৭ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় উত্তরকাশি জেলায়| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রেব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছেন, শনিবার সকাল ৮.৩৭ মিনিট নাগাদ ৩.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩০.৯ উত্তর অক্ষাংশ এবং ৭৮.২ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| সাত সকালে ভূকম্পন অনুভূত হওয়ায় উত্তরকাশি জেলাজুড়ে এখন আতঙ্ক বিরাজমান|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top