News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুরবাড়িতে বেড়াতে গিয় নিখোঁজ জামাই
Image

শ্বশুরবাড়িতে বেড়াতে গিয় নিখোঁজ জামাই

নিজস্ব প্রতিনিধি, জলেফা, ৩ মে৷৷ শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন জামাই৷ নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে আগরতলার মহেশখলা এলাকায়৷ নিখোঁজ ব্যক্তির নাম লিটন দাস৷ স্ত্রীকে নিয়ে লিটন শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন দুদিন আগে৷ শুক্রবার সকাল শ্বশুর বাড়ি থেকে খবর পাঠানো হয় যে লিটনকে খঁুজে পাওয়া যাচ্ছে না৷

লিটনের বাড়ি সাব্রুমে৷ লিটন নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন আগরতলায় মহেশখলায় ছুটে আসেন৷ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হচ্ছে৷ তাঁর কোন হদিশ পাওয়া যায়নি খবর লেখা পর্যন্ত৷ লিটনের পরিবারের অভিযোগ লিটন নিখোঁজ হওয়ার পেছনে শ্বশুর বাড়ির লোকজনের হাত থাকতে পারে৷ কারণ, লিটনের স্ত্রীর চরিত্র ততটা ভাল নয়৷ পরকীয়া রয়েছে বলে সন্দেহ করছেন লিটনের পরিবারের লোকজন৷ আশঙ্কা করা হচ্ছে এই পরকীয়ার যোগসূত্র থাকতে পারে লিটনের নিখোঁজ হওয়ার পেছনে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top