News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাকৃতিক দুর্যোগের কারণে উড়ান বাতিল দুর্ভোগে বিমানযাত্রীরা
Image

প্রাকৃতিক দুর্যোগের কারণে উড়ান বাতিল দুর্ভোগে বিমানযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে ৷৷ প্রাকৃতিক দুর্যোগে বিমান যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় আগরতলাতেও বিপাকে পড়েছেন বিমান যাত্রীরা৷ গন্তব্যস্থলে যাওয়ার লক্ষ্যে যাত্রীরা সকালে বিমানবন্দরে এসে বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হন৷ তাদেরকে পরবর্তীতে বিমানের টিকিট প্রদান করা হয়েছে৷প্রাকৃতিক দুর্যোগের কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ রাখার ফলে জটিল সমস্যায় পড়েছেন আগরতলা বিমানবন্দর থেকে যাতায়াতকারী বিমান যাত্রীরাও৷ শনিবার সকাল থেকেই আগরতলা বিমানবন্দরে আটকে পড়েন যাত্রীরা৷ কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হওয়ার ফলে আগরতলাতেও সমস্যা দেখা দিয়েছে৷ দীর্ঘ প্রতীক্ষায় দিন গুণতে হচ্ছে যাত্রী সাধারণকে৷ শুক্রবা আগরতলা বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা জানান, অনেকেই জরুরি কাজে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন৷

কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে৷ শনিবার যাদের বিমান যাত্রার কথা ছিল তাদেরকে দু-তিনদিন পরে বিমান যাত্রার টিকিট পুনরায় যাত্রীদের হাতে ধরিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ আগরতলা বিমানবন্দর থেকে বাংলাদেশের অনেক যাত্রীরাও ভারতের বিভিন্ন রাজ্যে যাতায়াত করে থাকেন৷ তারাও আগরতলায় এসে আটকে পড়েছেন৷ এক বিমান যাত্রী জানান আগামী ৬ তারিখ পুনরায় বিমান যাত্রার টিকিট তাকে প্রদান করা হয়েছে৷ এক মহিলা যাত্রী জানান উনার মেয়ে জাপানে যাওয়ার জন্য আগরতলা থেকে বিমান যাত্রার টিকিট কেটেছিলেন৷

কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সবকিছু ওলটপালট করে দিয়েছে৷ ওই যাত্রী জানান আগরতলা থেকে বাগডুগরা একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে৷ ওই বিমানে যাওয়ার সুযোগ করে দেওয়া হলে তারা উপকৃত হবেন৷ কেননা, রবিবার ব্যাঙ্গালোর থেকে জাপানে যাওয়ার বিমান টিকিট রয়েছে তাদের৷ আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আগরতলা থেকে বিমানের যাত্রা স্থগিত রাখার কোনও কারণ নেই৷ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ফনী ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন৷ সে কারণেই আগরতলায় বিমানের যাত্রা বাতিল হয়েছে৷দু-তিনদিনের মধ্যেই বিমান পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ৷

Releated Posts

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top