News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশকে মেনেজ করে ফটিকরায়ের বিভিন্ন মেলায় দিনে দুপুরে অবাধে জুয়ার আসর
Image

পুলিশকে মেনেজ করে ফটিকরায়ের বিভিন্ন মেলায় দিনে দুপুরে অবাধে জুয়ার আসর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷ পুলিশকে মেনেজ করে ফটিকরায়ের বিভিন্ন মেলায় দিনে দুপুরে অবাধে জুয়ার ব্যবসা চলছে এলাকার সাধারন মানুষের এমনই অভিযোগের ভিত্তিতে দিন কয়েক আগে উনকোটি জেলার ফটিকরায় থানার থানাবাবুদের বিরুদ্ধে সংবাদ সমপ্রচারিত করেছিল রাজ্যের বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যম৷ যতটুকু খবর এর পরই যেকোন উপায়ে নিজেদের বিরত্ব তুলে ধরতে মেরাথন দৌড় শুরু করে ফটিকরায় থানার খাকি উর্দীধারীরা৷অবশেষে তারা তাদের স্বপ্ণ পূরন করতে সফল হল শুক্রবার৷প্রসঙ্গত উল্লেখ্য গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ফটিকরায় থানার পুলিশ ফটিকরায় থানাধীন কাঠাল ছড়ার প্রভাষ দে এর বাড়ীতে অভিযান চালায়৷

অভিযানে ফটিকরায় থানার পুলিশ তাদের সাফল্য হিসেবে ৫৪০ বোতল অসমের কেরাভিন জাতীয় বিলেতি মদ উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকার মতো বলে জানিয়েছেন ফটিকরায় থানার ওসি বিভাষ রঞ্জন দাস৷ এদিকে বাড়ীর মালিকের ছেলে যে মদের ব্যবসার সাথে জড়িত এবং এই মালের মালিক প্রসেনজিৎ দে নামে বছর ২১ এর যুবককে গ্রেপ্তার করে নিয়ে এসেছে৷ প্রশ্ণের জবাবে প্রসেনজিৎ নিজেই স্বীকার করে সে ইদানিং এই ব্যাবসার সাথে যুক্ত হয়েছে এবং এই মদগুলি অসমের চুড়াইবাড়ী থেকে তাকে দিয়ে গেছে তবে কার কাছ থেকে সে এসব ক্রয় করেছে এব্যপারে মুখ খুলেনি প্রসেনজিৎ৷ যাই হোক এই বিষয়কেই ফটিকরায় থানার পুলিশের বড়সর সাফল্য হিসেবে মেনে নিতে হচ্ছে ফটিকরায়বাসীর৷কিন্তু এখনো পর্যন্ত মালের মূল পাণ্ডা পুলিশের জালে অধরা৷ তবে ফটিকরায় থানার পুলিশের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে খবরের জেরেই ফটিকরায় থানার পুলিশযে মদ বিরোধী অভিযান চালিয়েছে তা পুলিশ না মানলেও মানছেন আমজনতা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top