News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই : রাজ্যে সম্ভাব্য সেরা কৃষ্ণার্পিতা
Image

সিবিএসই : রাজ্যে সম্ভাব্য সেরা কৃষ্ণার্পিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ সিবিএসই’র দ্বাদশের ফলাফল ঘোষিত হয়েছে৷ রাজ্যে সম্ভাব্য সেরা হয়েছে প্রণবানন্দ বিদ্যামন্দিরের কৃষ্ণার্পিতা দেবনাথ৷ বিজ্ঞান বিভাগের ছাত্রী কৃষ্ণার্পিতা ৯৭.২ শতাংশ নম্বর পেয়েছে৷ রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে শ্রীকৃষ্ণ মিশন সুকলের বিজ্ঞান বিভাগের ছাত্র সায়নদ্বীপ ভৌমিক৷ সায়নদ্বীপ ৯৬.৪ শতাংশ নম্বর পেয়েছে৷ এদিকে, সম্ভাব্য তৃতীয় হয়েছে রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব চক্রবর্তী৷ অর্ণব ৯৫.৪ শতাংশ নম্বর পেয়েছে৷

এক প্রেস বিবৃতিতে শ্রীকৃষ্ণ মিশন স্কুল জানিয়েছে, সায়নদ্বীপ ভৌমিক ছাড়া ৯৪ শতাংস নম্বর পেয়েছে একই বিভাগে দ্বিতীয় হয়েছে বনশ্রী দেবনাথ৷ ৯৩.৬ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে অর্ঘদীপ ঘোষ৷ বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্র ছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে৷ ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশ নম্বর পেয়েছে ৩৫ জন ছাত্র ছাত্রী৷ ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত নম্বর পেয়েছে ৩৫ জন ছাত্র ছাত্রী৷ সুকলের কলা বিভাগে ৯৩.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে সপ্তদীপ ঘোষ বণিক৷ ৯২ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে শতাব্দী বসাক৷ তৃতীয় স্থানাধিকারী অরিত্রিকা ধরের প্রাপ্ত নম্বর ৯১.৪ শতাংশ৷ কলা বিভাগে মোট ১৯ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১৫ জন প্রথম বিভাগে পাশ করেছে এবং বাকিরা দ্বিতীয় বিভাগে পাশ করেছে৷ সুকলের বাণিজ্য বিভাগে ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন প্রথম বিভাগে পাশ করেছে৷ এদের মধ্যে ৮২.৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে দেবজ্যোতি দেবনাথ৷ এই অসাধারণ সাফল্যে সুকলের অধিকর্তা দীনবন্ধু দাস ও অন্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করেছেন৷

এক প্রেস বিবৃতিতে রামকৃষ্ণ মিশন স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিজ্ঞান বিভাগের ৫০ জন ছাত্র ও কলা বিভাগের ১২ জন ছাত্রের মধ্যে ৬১ জন প্রথম বিভাগে পাশ করেছে৷

বিজ্ঞান বিবভাগে সর্বোচ্চ নম্বর (মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৭৭ অর্থাৎ ৯৫.৪ শতাংশ) পেয়েছে অর্ণব চক্রবর্তী ছাড়াও ৯৪.৮ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে দ্বিতীয় স্থান দখল করেছে দিপ্তনু মন্ডল৷ বিদ্যালয়ের তৃতীয় স্থানাধিকারী সোমরাজ মজুমদার শতকরা ৯৪.৬ শতাংশ নম্বর পেয়েছে৷

কলাবিভাগে সর্বোচ্চ নম্বর (মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৪৭ অর্থাৎ ৮৯.৪ শতাংশ) পেয়েছে আজো লিংগি৷ কলাবিভাগের ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন প্রথম বিভাগে পাশ করেছে৷ উভয় বিভাগ মিলিয়ে সর্বমোট ফলাফলের ভিত্তিতেঃ ১২ জন ছাত্র ৯০ শতাংশের বেশী নম্বর পেয়েছে৷ ৩৪জন ছাত্র ৮০ শতাংশের বেশী নম্বর পেয়েছে৷ মোট ৪৬ জন ছাত্র ৭৫ শতাংশের উপরে মার্কস পেয়েছে৷

ইংরেজীতে সর্বোচ্চ নম্বর ৯৪, গণিতে ৯৯, পদার্থবিদ্যায় ৯৭, রসায়নে ৯৭, জীববিদ্যায় ৯৫, ইনফরমেটিক্স প্র্যাক্টিসেস্ এ ৯৯, ইতিহাসে ৯৬, রাষ্ট্রবিজ্ঞানে ৯৫, ভুগোলে ৯৭, এবং অর্থনীতিতে ৮৩৷

ইংরেজীতে ৪৫টি লেটার, গণিতে ১৬টি লেটার, পদার্থবিদ্যায় ২০টি লেটার, রসায়নে ৩১ টি লেটার, জীববিদ্যায় ২২টি লেটার, ইনফরমেটিক্স প্র্যাক্টিসেস এ ১৩টি লেটার, ইতিহাসে ৫টি, ভুগোলে ৫টি, রাষ্ট্রবিজ্ঞানে ৪টি এবং অর্থনীতিতে ১ টি লেটার অর্থাৎ বিদ্যালয়ের ছাত্ররা মোট ১৬২টি লেটার পেয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top