News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের বাজারে স্বস্তিতে আমজনতা, খানিকটা নিম্নমুখী পেট্রোপণ্যের মূল্য
Image

ভোটের বাজারে স্বস্তিতে আমজনতা, খানিকটা নিম্নমুখী পেট্রোপণ্যের মূল্য

নয়াদিল্লি ও কলকাতা, ২ মে (হি.স.): ভোটের বাজারে খানিকটা স্বস্তি পেল আমজনতা। বৃহস্পতিবার সামান্য দাম কমল পেট্রোলের, পাশাপাশি নিন্মমুখী ডিজেলের দামও। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন মূল্য। বৃহস্পতিবার নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে, ০.০৬ পয়সা, ০.০৭ পয়সা, ০.০৬ পয়সা এবং ০.০৬ পয়সা করে কমেছে পেট্রোলের দাম| পাশাপাশি দিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ০.০৫ পয়সা (দিল্লি), ০.০৬ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং ০.০৫ পয়সা (চেন্নাই)|

নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৭৫.০৮ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৩ টাকা ০৭ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৭৮ টাকা ৬৪ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৭৫ টাকা ৮৪ পয়সা| এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৬৮.৩৯ টাকা (কলকাতা), ৬৬.৬৬ টাকা (দিল্লি), ৬৯.৭৭ টাকা (মুম্বই) এবং ৭০.৩৯ টাকা (চেন্নাই)| পেট্রোল ও ডিজেলের মূল্য নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top