News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকল্পের হিসেব নিতে আসছেন উপজাতি কল্যাণ মন্ত্রকের সচিব
Image

প্রকল্পের হিসেব নিতে আসছেন উপজাতি কল্যাণ মন্ত্রকের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ উপজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের হিসেব নিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রকের সচিব দীপক খান্ডেকর৷ তিনি বৃহস্পতিবার রাজ্যে আসবেন৷ রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের সামাজিক প্রকল্পগুলির বাস্তবায়নের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন৷
সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারীকদের নিয়ে দফাওয়াড়ি বৈঠক করবেন তিনি৷ মূলতঃ উপজাতি কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন স্কিমের সুবিধাভোগীদের বিষয়েই খোঁজ খবর নেবেন তিনি৷ অভিযোগে জানা গেছে, উপজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন স্কিমে সুবিধাভাগী বাছাই ও প্রকল্প রূপায়ণে কেলেংকারী হয়েছে৷ এমনও সুবিধাভোগী রয়েছেন যারা ওই প্রকল্পের অধীন ঋণ পাওয়ার যোগ্য নন এমন যুবক যুবতীরা ঋণ পেয়েছেন৷


মূলতঃ কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রকের অধীন নির্দিষ্ট স্কিমের আওতায় রাজ্যে উপজাতি অংশের দুঃস্থ যুবক যুবতীদের ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু, প্রকৃত সুবিধাভোগীর বদলে ঋণ প্রদানে মন্ত্রকের নির্দেশিকা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে৷ বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রকের গোচরে নেওয়া হয়েছে৷ তাই মন্ত্রকের সচিব রাজ্যে আসছেন বলে ধারণা৷ তিনি শনিবার ফিরে যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top