News Flash

  • Home
  • Uncategorized
  • বিভাজন তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি, দাবি অখিলেশের
Image

বিভাজন তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি, দাবি অখিলেশের

হারদোই (উত্তরপ্রদেশ), ২৪ এপ্রিল (হি.স.) : ব্রিটিশদের সঙ্গে তুলনা টেনে বিজেপির নিন্দায় মুখর হলেন সপা সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ক্ষমতায় আসার জন্য ব্রিটিশদের মত বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বুধবার উত্তরপ্রদেশের হারদোইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন অখিলেশ যাদব।

এদিন অখিলেশ যাদব বলেন, ব্রিটিশদের মত ক্ষমতায় আসার জন্য বিভাজন করে শাসন করার রাজনীতি করছে বিজেপি। ক্ষমতায় আসার জন্য সমাজের জাতপাত এবং ধর্মের নাম করে বিভাজন তৈরি করে চলেছে বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে অভিহিত করে অখিলেশ যাদব বলেন, চাওয়ালার চায়ের স্বাদ জনগণ পেয়েছে। তাই আর চাওয়ালাকে ভোট দেবে না। দেশের জন্য প্রচারমন্ত্রী দরকার নেই। প্রয়োজন প্রধানমন্ত্রীর। বিজেপির চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবে বসপা-সপা-আরএলডি জোট।

রাজনৈতিক প্রচারে সেনাবাহিনীর প্রসঙ্গ টেনে আনার জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অখিলেশ যাদব বলেন, বিজেপি বলছে শক্তিশালী প্রধানমন্ত্রীর জন্যই নিরাপদ রয়েছে সীমান্ত। কিন্তু সেনাবাহিনীর কোনও উল্লেখ করছে করা হচ্ছে না। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top