News Flash

  • Home
  • Uncategorized
  • সাধ্বী প্রজ্ঞার নামে নোটিশ জারি করল নির্বাচন কমিশন
Image

সাধ্বী প্রজ্ঞার নামে নোটিশ জারি করল নির্বাচন কমিশন

ভোপাল, ২১ এপ্রিল (হি.স.) : বিতর্কিত মন্তব্যের জের। মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার নামে নোটিস জারি করল নির্বাচন কমিশন।


শনিবার বাবরি মসজিদ ধ্বংস প্রসঙ্গে বলতে গিয়ে সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন, ‘রাম মন্দির আমি গড়ব। সেখানে বাবরি মসজিদ আমিই ধ্বংস করেছি। এই কাজে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি। রাম মন্দির গড়া নিয়ে শীঘ্রই রূপরেখা তৈরি করা হবে। সেখানে রাম মন্দির গড়ার কাজ কেউ আটকাতে পারবে না। দেশই রাম আর রামই দেশ।’ আর এরপরেই সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করে ভোপালের জেলা নির্বাচনী আধিকারিক। ২৪ ঘন্টার মধ্যে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা নিয়ে মন্তব্যের জন্য সাধ্বী প্রজ্ঞাকে জবাবদিহি করতে হবে।


শনিবার মুম্বইয়ের প্রাক্তন এটিএস প্রধান প্রয়াত হেমন্ত কড়করের প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করার জন্য সাধ্বী প্রজ্ঞার নামে নোটিস জারি করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনের সময়ের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে সাধ্বী প্রজ্ঞা বলে মনে করছে কমিশন।

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top