News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস হাতিয়ার করে ক্ষমতা দখল কমিউনিস্টদের দর্শন, কংগ্রেস তাঁদের মিত্রশক্তি : নবেন্দু
Image

সন্ত্রাস হাতিয়ার করে ক্ষমতা দখল কমিউনিস্টদের দর্শন, কংগ্রেস তাঁদের মিত্রশক্তি : নবেন্দু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ সন্ত্রাসে বিশ্বাস করে কমিউনিস্টরা৷ কারণ, তাঁরা সন্ত্রাসের মাধ্যমেই ক্ষমতা দখল করে থাকে৷ আর তাঁদের মিত্রশক্তি কংগ্রেস৷ তাই, ২৫ বছর ত্রিপুরাতে সিপিএম রাজত্ব করতে পেরেছে৷ বৃহস্পতিবার পৃথক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস ও সিপিএম নির্বাচনে সন্ত্রাস এবং ভোট রিগিংয়ের অভিযোগের এইভাবেই খন্ডন করেছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য৷ তাঁর কথায়, বিজেপি পেশীর জোরে ক্ষমতা দখলে বিশ্বাসী নয়৷ জনগণ বিজেপির শক্তি৷ তাই, জনবর্জিতরা শুধুই সন্ত্রাসের অভিযোগ আনছে, সিপিএম ও কংগ্রেসকে বিঁধে একথা বলেন তিনি৷

আজ সিপিএম ও কংগ্রেস ত্রিপুরা পশ্চিম আসনে ভোট রিগিংয়ের জন্য বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে৷ উভয় দল নির্বাচনী সন্ত্রাস এবং ভোট রিগিংয়ের জন্য বিজেপিকে দায়ি করেছে৷ বিরোধীদের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ায় বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ভোটে আইন-শৃঙ্খলার রক্ষা বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত৷ সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা কমিশনই নিয়ে থাকে৷ তাই, কমিশন আইন-শৃঙ্খলা রক্ষায় কাকে দায়িত্ব দেবে এবিষয়ে কোন রাজনৈতিক দলের বক্তব্য থাকা উচিৎ নয় বলে মনে করি৷ তাঁর কথায়, বিজেপি বিশ্বাস করে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে৷ সেক্ষেত্রে কোন রাজনৈতিক দলের নেতার সাথে প্রশাসনিক আধিকারীকের সম্পর্কের বিষয় নিয়ে সিপিএম ও কংগ্রেসের চিন্তাধারা ভিষণ দূর্ভাগ্যজনক৷ এডিজি আইন-শৃঙ্খলা পুনিত রস্তোগির সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সম্পর্ক নিয়ে প্রশ্ণ তোলায় বিরোধীদের এইভাবেই জবাব দেন নবেন্দুবাবু৷

পাশাপাশি নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ নিয়েই বিরোধীদের চাচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য৷ তাঁর কথায়, জনগণের উপর পূর্ণ আস্থা রয়েছে বিজেপির৷ কিন্তু, দীর্ঘদিন যারা রিগিং করে ক্ষমতা ধরে রেখেছে তাঁরাই জনগণের উপর আস্থা রাখতে পারছে না৷ তিনি সিপিএমকে বিঁধে বলেন, ২৫ বছর রাজ্যে সন্ত্রাস ও রিগিংয়ের সাহায্যে ক্ষমতা টিকেছিল বামেরা৷ আর তাঁদের মিত্রশক্তি হিসেবে মদত জুগিয়েছে কংগ্রেসের নেতারা৷ তাঁর কটাক্ষ, সন্ত্রাস সিপিএমের দর্শন৷ তাই, সন্ত্রাস ছাড়া তাঁরা কিছুই বোঝে না৷ কিন্তু, পরিতাপের বিষয়, দীর্ঘদিন কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে গোপনে তাঁদের মদত জুগিয়েছে৷ একই চরিত্র কংগ্রেস আজও বজায় রেখেছে৷

নবেন্দুর দাবি, জনগণের ভরসায় নির্বাচনী ময়দানে নেমেছে বিজেপি৷ তাই, ভোট বৈতরণী পার হতে সন্ত্রাস কিংবা রিগিংয়ের সাহায্য চাই না৷ তিনি প্রত্যয়ের সুরে বলেন, রাজ্যের জনগণ ২৫ বছরের সন্ত্রাস এখনো ভুলে যাননি৷ তাঁরাই যোগ্য দেবেন, সিপিএমকে কটাক্ষ করে বলেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top