News Flash

  • Home
  • Uncategorized
  • বালুচিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ জন যাত্রীকে গুলি করে হত্যা করল বন্দুকবাজ, রিপোর্ট তলব ইমরান খানের
Image

বালুচিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ জন যাত্রীকে গুলি করে হত্যা করল বন্দুকবাজ, রিপোর্ট তলব ইমরান খানের

বালুচিস্তান, ১৮ এপ্রিল (হি.স.): ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাকরান উপকূল হাইওয়ে| বৃহস্পতিবার সকালে মাকরান উপকূল হাইওয়ের উপর থেকে যাত্রীবোঝাই বাস যাওয়ার সময় ওই বাসটিকে আটকায় সশস্ত্র বন্দুকবাজ| বেশ কয়েকজন যাত্রীকে বাস থেকে নামানোর পরই তাঁদের পরিচয় জানতে চায় ওই বন্দুকবাজ| পরিচয় খতিয়ে দেখার পরই ১৪ জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে ওই বন্দুকবাজ| ভয়াবহ এই ‘সন্ত্রাসী’ হামলার তীব্র নিন্দা করে রিপোর্ট তলব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান|

ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মাকরান উপকূল হাইওয়ের উপর থেকে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস| আচমকাই বাসটিকে থামায় সশস্ত্র বন্দুকবাজ| বেশ কয়েকজন যাত্রীকে বাস থেকে নামতে বলে ওই বন্দুকবাজ| তাঁদের পরিচয় জানতে চায় ওই আততায়ী| পরিচয় খতিয়ে দেখার পরই ১৪ জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে ওই বন্দুকবাজ| ভয়াবহ এই ‘সন্ত্রাসী’ হামলার তীব্র নিন্দা করে রিপোর্ট তলব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী| যদিও, মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| মৃতদেহগুলি উদ্ধার করে নিকটবর্তী ওরামারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top