News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট চলাকালীন দুঃসংবাদ : ছত্তিশগড়ে মৃত্যু পোলিং অফিসারের, ওডিশায় প্রাণ হারালেন বৃদ্ধ
Image

ভোট চলাকালীন দুঃসংবাদ : ছত্তিশগড়ে মৃত্যু পোলিং অফিসারের, ওডিশায় প্রাণ হারালেন বৃদ্ধ

রায়পুর ও ভুবনেশ্বর, ১৮ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফার ভোট চলাকালীন দুঃসংবাদ| ছত্তিশগড়ের কাঙ্কেরে একটি বুথের মধ্যেই মৃত্যু হল একজন পোলিং অফিসারের| পেশায় স্কুল শিক্ষক ওই পোলিং অফিসার ভোটগ্রহণ করতে করতেই বুথের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন| হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়| নির্বাচন কমিশন সূত্রের খবর, নির্বাচনী ডিউটি চলাকালীন কাঙ্কেরেরে ১৮৬ নম্বর বুথে হৃদরোগে আক্রান্ত হন ওই পোলিং অফিসার| হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি| পথেই মৃত্যু হয় ওই পোলিং অফিসারের|

অন্যদিকে, ওডিশার কানসামারি বুথে ভোট দিতে এসে মৃত্যু হল এক বৃদ্ধের| ৩৫ বছর বয়সি ওই বৃদ্ধ ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| উল্লেখ্য, দ্বিতীয় দফায় ছত্তিশগড়ের রাজনন্দগাঁও, মহাসামুন্দ এবং কাঙ্কের লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে| অন্যদিকে, দ্বিতীয় দফায় ওডিশার বারগড়, সুন্দেরগড়, বোলাঙ্গির, কান্ধামাল এবং আসকা, এই পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top