News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকদের নিরাপত্তা নাই তাই নিজের নিরাপত্তা প্রত্যাহার করে নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর
Image

চিকিৎসকদের নিরাপত্তা নাই তাই নিজের নিরাপত্তা প্রত্যাহার করে নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ চিকিৎসকদের নিরাপত্তা নেই তাই নিজের নিরাপত্তা প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গত কয়েকদিন ধরে সারা রাজ্যে চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের উপর আক্রমণ হচ্ছে৷ তাতে কর্মস্থলে নিজেদের অসুরক্ষিত ভাবছেন তাঁরা৷ এ বিষয়টি নব্য চিকিৎসকদের উপর মারাত্মক প্রভাব ফেলেছে৷ তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, চিকিৎসকদের উপর ক্রমাগত হামলা সত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না৷ তাঁরা অবাধে ঘোরাফেরা করছেন৷ তাতে চিকিৎসকদের মনবোল ভেঙে যাচ্ছে৷ স্বাস্থ্য দপ্তরের মন্ত্রি হিসেবে চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে মনে করছি৷ তাই, নিজের নিরাপত্তা রাখা উচিত হবে না বলে স্থির করেছি৷ তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন, তাঁর নিরাপত্তায় এসকর্ট প্রত্যাহার করে নেওয়া হোক৷ তিনি জিবি ও আইজিএম সহ সমস্তা জেলা হাসপাতালে পুলিশী নিরাপত্তা মোতায়েনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন৷

শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে নিরাপত্তা প্রত্যাহার করার অনুরোধ জানানোর পর টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ জানান, স্বাস্থ্য কর্মীদের উপর আক্রমণ কোনও ভাবেই বরদাস্ত করা যায় না৷ প্রতিনিয়ত চিকিৎসকদের উপর আক্রমণ রাজ্য সরকারকে কালিমালিপ্ত করছে৷ তিনি বলেন, চিকিৎসকদের সমস্ত দায়িত্ব দপ্তরের মন্ত্রী হিসেবে আমার উপরই বর্তায়৷ কিন্তু, চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি৷ এই দায় স্বীকার করে নিজের নিরাপত্তা প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি৷

স্বাস্থ্য মন্ত্রী বলেন, চিকিৎসকদের স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির বিষয়টি দেখার দায়িত্ব রাজ্য সরকারের৷ কিন্তু তাদের উপর দৈহিক নির্যাতন করে আইন হাতে তুলে নেওয়া কোনও ভাবেই বরদাস্ত করা যায় না৷ রোগীদের সুস্থ করে তোলা চিকিৎসকদের যেমন দায়িত্ব, তেমনিই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করাও রাজ্য সরকারের কর্তব্য৷ তিনি আশা প্রকাশ করে বলেন, চিকিৎসকদের সমস্ত দাবি রাজ্য সরকার মেনে নেবে৷ ডাঃ দীপঙ্কর দেবনাথকে মারধোরের ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে৷

স্বাস্থ্য মন্ত্রীর এই ভূমিকাকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ বলেই মনে করা হচ্ছে৷ কারণ, মন্ত্রিসভার অন্যতম সদস্য হয়েও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধেই আঙুল তুলেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top