News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটদান আমাদের অধিকার, নাগপুরে ভোটাধিকার প্রয়োগের পর বার্তা মোহন ভাগবতের
Image

ভোটদান আমাদের অধিকার, নাগপুরে ভোটাধিকার প্রয়োগের পর বার্তা মোহন ভাগবতের

নাগপুর, ১১ এপ্রিল (হি.স.): ভোটদান আমাদের অধিকার| তাই প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত| বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের নাগপুর সংসদীয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার পর এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত| শুধুমাত্র মোহন ভাগবত নন, এদিন সকাল ৬.৫০ মিনিট নাগাদ ভোট দিয়েছেন আরএসএস-এর সরকার্যবাহ ভাইয়াজি যোশী|

প্রথম দফায় মহারাষ্ট্রের নাগপুর-সহ ৭টি আসনে (নাগপুর, ওয়ার্ধা, রামটেক, ভাণ্ডারা-গোণ্ডিয়া, চন্দ্রপুর, গড়চিরৌলি-চিমুর এবং ইয়াবাতমাল-বাশিম আসন) ভোটগ্রহণ হচ্ছে| এদিন ভাগ্য নির্ধারণ হবে ১২২ জন প্রার্থীর| প্রধান রাজনৈতিক দলগুলি হল-বিজেপি এবং এসএস, কংগ্রেস এবং এনসিপি| মহারাষ্ট্রে মোট পোলিং সেন্টারের সংখ্যা হল-১৪৩৭১| নাগপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি| এদিন ভোটাধিকার প্রয়োগ করার পর আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, ‘ভোটদান অপরিহার্য এবং প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব| দেশের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য ভোটদান করুন|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top