News Flash

  • Home
  • Uncategorized
  • বোধজংনগরের একটি বাড়িতে বোমা হামলা
Image

বোধজংনগরের একটি বাড়িতে বোমা হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ বোধজংনগরের একটি বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে৷

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে বোধজংনগরের ইচারমোয়া এলাকায় একটি বাড়িতে দুষৃকতকারীরা বোমা নিক্ষেপ করে৷ বোমা নিক্ষেপ করার পর তা বিস্ফোরিত হয়নি বলে বাড়ির কোনও সদস্য হতাহতও হননি৷ সৌভাগ্যবশত অল্পের জন্য বড়সড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ওই বাড়ির সদস্যরা৷ তবে এ ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির লোকজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷

ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ তাঁরা বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছেন৷ কী কারণে ওই বাড়ির ওপর বোমা হামলার ঘটনা, সেই সম্পর্কে এখনও তথ্য পাওয়া যায়নি৷ তবে পুলিশি তদন্ত চলছে৷ বোমা নিক্ষেপকারী দুষৃকতীদের পাকড়াও করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top