News Flash

  • Home
  • Uncategorized
  • পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি মণিপুরে
Image

পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি মণিপুরে

কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : মণিপুরে আউটার মণিপুর সংসদীয় আসনে প্রথম দফার নির্বাচন ১১ই এপ্রিল। রাজ্যের ইনার মণিপুর সংসদীয় আসনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে। উল্লেখ করা যেতে পারে, মণিপুরে ২টি লোকসভা আসন রয়েছে।

আউটার মণিপুর সংসদীয় আসনে মোট ভোটার ১০ লক্ষ ১০ হাজার ৬১৮। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লক্ষ ৯৫ হাজার ৫৮৩ এবং মহিলা ভোঁটার ৫ লক্ষ ১৫ হাজার ২২। তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটদাতা রয়েছেন। এই সংসদীয় আসনে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি।

আউটার মণিপুর সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতার আসরে রয়েছেন। সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১ হাজার ৫৬২টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যে প্রথম পর্যায়ে ভোটে সার্ভিস ভোটার রয়েছেন ১১ হাজার ৩৪৭ জন।

মণিপুরে প্রথম দফায় লোকসভা নির্বাচনের জন্য গত ১৮ই মার্চ বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৫ মার্চ। ২৬শে মার্চ মনোনয়ন পত্রগুলি খতিয়ে দেখা হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮শে মার্চ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top