News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ, এবার কম্পাঙ্ক ৫.০
Image

ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ, এবার কম্পাঙ্ক ৫.০

পোর্ট ব্লেয়ার, ৮ এপ্রিল (হি.স.): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এমনিতেই ভূকম্পপ্রবণ। ছোটখাটো কম্পন লেগেই থাকে। আবারও ভূমিকম্পের আতঙ্ক আন্দামান দ্বীপপুঞ্জে| সোমবার সকাল ৭.২৪ মিনিট নাগাদ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে আন্দামান দ্বীপপুঞ্জ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০|

ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায়, সোমবার সকালের ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, সোমবার সকাল ০৭.২৪.৫৩ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান দ্বীপপুঞ্জ| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, ১৩.২ উত্তর অক্ষাংশ এবং ৯৫.৪ পূর্ব দ্রাঘিমাংশ| মৃদু ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| ভূমিকম্পের জেরে গোটা আন্দামান দ্বীপপুঞ্জ জুড়েই এখন আতঙ্ক তৈরি হয়েছে| যদিও, আন্দামান ও নিকোবর দ্বীরপুঞ্জ এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা| উল্লেখ্য, কিছু দিন আগেই এক দিনে ২০ বার কম্পন অনুভূত নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ৪.৭ থেকে ৫.২ মাত্রার (মাঝারি) কম্পনে আতঙ্ক ছড়িয়েছিল দ্বীপপুঞ্জে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top